আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার ফোনালাপে সন্তুষ্টি প্রকাশ করলেও ইউক্রেন প্রশ্নে উত্তেজনার প্রেক্ষাপটে জোরালো নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে মার্কিন নেতাকে সতর্ক করে দিয়েছেন। ক্রেমলিন একথা জানিয়েছে। খবর এএফপি’র।

Advertisement
তবে তিনি আরো বলেন, পুতিন বাইডেনকে সতর্ক করে দিয়ে বলেছেন, মস্কো আসন্ন নিরাপত্তা আলোচনা থেকে একটি বাস্তবসম্মত ‘ফলাফল’ আশা করে এবং তিনি কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে সতর্ক বার্তা উচ্চারণ করেছেন। ‘এটি হবে একটি বড় ভুল। আমরা আশা করি তা ঘটবে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



