
বাইডেন ও কমলাকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে বার্তা দেন জাস্টিন ট্রুডো। জাস্টিন বলেন, আমাদের দুই দেশ ঘনিষ্ঠ বন্ধু, অংশীদার এবং মিত্র। আমাদের এমন একটি সম্পর্ক রয়েছে যা আন্তর্জাতিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদের (বাইডেন ও কমলা) সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি।
ইতোমধ্যে দেশজুড়ে বিভিন্ন স্থানে ডেমোক্রেট সমর্থকেরা সড়কে এসে উল্লাস প্রকাশ করছেন। হোয়াইট হাউসের বাইরে ডেমোক্রেট সমর্থকেরা বিজয় উল্লাসে মোটর শোভাযাত্রা করেছেন।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বিজয়ী হতে প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৮৪ ভোট পেয়ে দেশটির ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন। এরপর নেভাদা অঙ্গরাজ্যের ফলাফল প্রকাশিত হলে আরও ৬টি ইলেকটোরাল কলেজ পেয়ে ২৯০ তে ঠেকেছেন বাইডেন। ধারণা করা হচ্ছে জর্জিয়া জয়ের মধ্যে দিয়ে মোট ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট অর্জন করবেন বাইডেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



