আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। দেশব্যাপী ব্যাপক বিক্ষোভে নয়জন নিহত হওয়ার দুদিন পর এটি জারি করা হলো। খবর এএফপির।

Advertisement
এএফপির এক ফটোগ্রাফার জানান, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন রাস্তায় কিছু গাড়ি ও বেসামরিক লোকজনকে চলাফেরা করতে দেখা যায়। তবে ধর্মীয় নেতা মোক্তাদা আল-সদর সাধারণ ধর্মঘটের ডাক দেয়ায় সেখানে আরো বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে এমন আশংকায় বাসিন্দারা সতর্কাবস্থা অবলম্বন করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


