Advertisement
জুমবাংলা ডেস্ক: মাদারীপুরে বাজার করার সময় যুবলীগ নেতা সজিব খানকে (২৮) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে পৌর এলাকার কুলপদ্বী চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সজিব কুলপদ্বী বকুলতলা এলাকার মৃত জবান খানের ছেলে। তিনি মাদারীপুর পৌরসভার ৫নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, সোমবার রাতে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন সজিব। শহরের কুলপদ্বী চৌরাস্তা এলাকায় এসে মোটরসাইকেল থামিয়ে একটি দোকান থেকে বাজার করছিলেন তিনি। এ সময় হঠাৎ ১০-১৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। সজিবের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

অচেতন অবস্থায় সজিবকে প্রথমে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়। আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার ভোরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।

এদিকে ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভির একটি ফুটেজ থেকে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া সন্দেহজনক হিসেবে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.