Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বাধ্যতামূলক শ্রম থেকে সর্বোচ্চ মুনাফা ইউরোপ ও মধ্য এশিয়ায়
আন্তর্জাতিক

বাধ্যতামূলক শ্রম থেকে সর্বোচ্চ মুনাফা ইউরোপ ও মধ্য এশিয়ায়

By Saumya SarakarMarch 21, 20243 Mins Read

বাধ্যতামূলক শ্রম থেকে সর্বোচ্চ মুনাফা ইউরোপ ও মধ্য এশিয়ায়

Advertisement
জুমবাংলা ডেস্ক : অনুন্নত ও উন্নয়নশীল থেকে নয়, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিবেদনেই দেখা যাচ্ছে, সারা পৃথিবীতে বাধ্যতামূলক শ্রম থেকে যে অবৈধ মুনাফা অর্জিত হয়ে থাকে, তার পরিমাণ সবচেয়ে বেশি ইউরোপ ও মধ্য এশিয়ার দেশগুলোয়। এর পেছনেই রয়েছে আমেরিকা অঞ্চল।

আইএলওর প্রতিবেদন অনুসারে, বিশ্বে প্রতিবছর বাধ্যতামূলক শ্রম থেকে বছরে ২৩৬ দশমিক ৬০ বিলিয়ন বা ২৩ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের মুনাফা অর্জিত হয়। এর মধ্যে ইউরোপ ও মধ্য এশিয়া অঞ্চলের দেশগুলো অর্জন করে সর্বোচ্চ ৮৪ দশমিক ২ বিলিয়ন বা ৮ হাজার ৪২০ কোটি মার্কিন ডলার। এরপরের অবস্থানে থাকা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ ধরনের মুনাফার অর্জিত হয় ৬২ দশমিক ৪ বিলিয়ন বা ৬ হাজার ২৪০ কোটি ডলার।

আমেরিকা অঞ্চলে এই মুনাফার পরিমাণ এখন ৫২ দশমিক ১ বিলিয়ন বা ৫ হাজার ২১০ কোটি ডলার। আফ্রিকা অঞ্চলের দেশগুলো বাধ্যতামূলক শ্রম থেকে ১৯ দশমিক ৮ বিলিয়ন বা ১ হাজার ৯৮০ কোটি ডলার এবং মধ্যপ্রাচ্যের, তথা আরব দেশগুলো ১৮ বিলিয়ন বা ১ হাজার ৮০০ কোটি ডলার মুনাফা করে থাকে।

আইএলওর প্রতিবেদনে বলা হয়েছে, বাধ্যতামূলক শ্রম থেকে সৃষ্ট বার্ষিক মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ২৩৬ বিলিয়ন বা ২৩ হাজার ৬০০ কোটি ডলার।

আইএলও ‘প্রফিটস অ্যান্ড পভার্টি: দ্য ইকোনমিকস অব ফোর্সড লেবার’ বা ‘মুনাফা ও দারিদ্র্য: বাধ্যতামূলক শ্রমের অর্থনীতি’ শীর্ষক ওই প্রতিবেদনে যেসব মানুষ বাধ্যতামূলক শ্রম দিতে বাধ্য হন, তাঁদের মাথাপিছু মুনাফার হিসাব তুলে ধরেছে। এতে দেখা যাচ্ছে, মাথাপিছু অবৈধ মুনাফা অর্জনের দিক থেকে ইউরোপ ও মধ্য এশিয়া সবার চেয়ে এগিয়ে রয়েছে।

এই দুই অঞ্চলের দেশগুলোর বার্ষিক মাথাপিছু অবৈধ মুনাফার পরিমাণ ২১ হাজার ২৪৮ ডলার। তালিকায় এরপর রয়েছে আরব দেশগুলো, যেখানে মাথাপিছু মুনাফা ২০ হাজার ৩১৮ ডলার। আমেরিকা অঞ্চলের দেশগুলোয় মাথাপিছু অবৈধ মুনাফা ১৫ হাজার ১১৯ ডলার, আফ্রিকা অঞ্চলের দেশগুলোয় ৫ হাজার ৮৭৯ ডলার ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ৫ হাজার ১৯৯ ডলার।

বিশ্বের কোন অঞ্চলে কত মানুষ বাধ্যতামূলক শ্রম দেন, সেই হিসাবও দেখিয়েছে আইএলও। তাতে দেখা যায়, সবার আগে রয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো। ২০২২ সালে এই দুটি অঞ্চলের ১৫ দশমিক ১ মিলিয়ন বা ১ কোটি ৪৫ লাখ মানুষ বাধ্যতামূলক শ্রম দিতেন। আফ্রিকা অঞ্চলের দেশগুলোয় এই সংখ্যা ছিল ৩ দশমিক ৮ মিলিয়ন বা ৩৮ লাখ; আমেরিকা অঞ্চলের দেশগুলোয় ৩ দশমিক ৬ মিলিয়ন বা ৩৬ লাখ; ইউরোপ ও মধ্য এশিয়া অঞ্চলের দেশগুলোয় ৪ দশমিক ১ মিলিয়ন বা ৪১ লাখ। এ ছাড়া আরব দেশগুলোতে শূন্য দশমিক ৯ মিলিয়ন বা ৯ লাখ মানুষ বাধ্যতামূলক শ্রম দেন।

এই বাধ্যতামূলক শ্রমের বড় অংশই বেসরকারি অর্থনীতিতে নিয়োজিত। আইএলওর প্রতিবেদনে বলা হয়েছে, এই বাধ্যতামূলক শ্রম থেকে সৃষ্ট বার্ষিক মুনাফার পরিমাণ ২৩৬ বিলিয়ন বা ২৩ হাজার ৬০০ কোটি ডলারে উন্নীত হয়েছে। ২০১৪ সালের পর এই বাধ্যতামূলক শ্রম থেকে সৃষ্ট মুনাফার পরিমাণ ৬৪ বিলিয়ন বা ৬ হাজার ৪০০ কোটি ডলার বা ৩৭ শতাংশ বেড়েছে।

আইএলও বলছে, বাধ্যতামূলক শ্রম থেকে সৃষ্ট মুনাফা এভাবে নাটকীয়ভাবে বেড়ে যাওয়ার কারণ হলো, বাধ্যতামূলক শ্রমে নিযুক্ত মানুষের সংখ্যা এবং এই বাধ্যতামূলক শ্রমের শিকার মানুষপ্রতি মুনাফা বেড়েছে।

আইএলওর প্রতিবেদন অনুসারে, অপরাধী ও মানব পাচারকারীরা জনপ্রতি প্রায় ১০ হাজার ডলার মুনাফা করছে; এক দশক আগেও যা ছিল ৮ হাজার ২৬৯ ডলার। বাধ্যতামূলক শ্রম থেকে যে মুনাফা হচ্ছে, তার দুই-তৃতীয়াংশের বেশি আসছে বাধ্যতামূলক বাণিজ্যিক যৌন শোষণ থেকে, যদিও সংখ্যার দিক থেকে এই নারীরা খুব বেশি নন, মোট বাধ্যতামূলক শ্রম দিতে বাধ্য হওয়া মানুষের মাত্র ২৭ শতাংশ। যৌন শোষণ থেকে মাথাপিছু মুনাফা অনেক বেশি; এ ক্ষেত্রে মাথাপিছু মুনাফা হয় ২৭ হাজার ২৫২ ডলার, অন্যান্য ক্ষেত্রে যার পরিমাণ ৩ হাজার ৬৮৭ ডলার।

কর্মসংস্থান বেড়েছে ব্যাংক খাতে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

June 25, 2026
বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

June 25, 2026
বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

June 24, 2026

Latest News

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa