আন্তর্জাতিক ডেস্ক : নেপালের কাঠমাণ্ডু থেকে পাঁচ কিলোমিটার উত্তরপূর্বে পশুপতিনাথ মন্দির অবস্থিত৷ সেখানে প্রায় তিনশো বানরকে প্রতিদিন রুটি খাওয়ান সরস্বতী দঙ্গল৷

Advertisement

বানর খাওয়ানো

প্রায় চার বছর ধরে নেপালের কাঠমাণ্ডু থেকে পাঁচ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত পশুপতিনাথ মন্দিরের বানরদের রুটি খাওয়াচ্ছেন সরস্বতী দঙ্গল৷ তিনশো বানরের জন্য প্রতিদিন প্রায় দশ কেজি ময়দার রুটি নিজেই তৈরি করেন সরস্বতী৷

সরস্বতীকে দেখেই বানরের ছুট

মন্দিরের চারপাশে কয়েক হাজার বানর থাকে৷ তবে সরস্বতীর কাছ থেকে রুটি পাওয়ার আশায় থাকে প্রায় তিনশ বানর৷ তাইতো তাকে দেখতে পেলেই ছুট দেয় বানরগুলো৷ কেউ ধৈর্য্য ধরে তার রুটি পাবার সময় আসা পর্যন্ত অপেক্ষা করে, কেউ রুটি কেড়ে নেয়ার চেষ্টা করে৷

খাবারের অভাব

সরস্বতীর রুটির আগে বানরেরা মন্দিরের পাশের বনের গাছ থেকে ফল খেত৷ কিন্তু গাছের সংখ্যা কমে যাওয়ায় ফলও গেছে কমে৷ সেই অল্পসংখ্যক ফল পেতে বানরদের মধ্যে যুদ্ধ চলে৷ কিন্তু বয়স্ক, বানরছানা ও তাদের মায়েদের জন্য শক্তিশালী বানরদের সঙ্গে যুদ্ধ করে খাবার সংগ্রহ করা সম্ভব হয় না৷ তাই সাধারণত এই জাতীয় বানরগুলোই সরস্বতীর আসার অপেক্ষায় থাকে৷

আহত বানর

সরস্বতী জানান, বনে গাছ কমে যাওয়ায় খাবারের সন্ধানে অনেক বানর লোকালয়ে বাড়িতে ঢুকে খাবার চুরি করতে যায়৷ ফলে মানুষের হামলায় অনেক বানর আহত হয়৷

খাবারের অন্য উৎস 

পশুপতিনাথ মন্দিরে যাওয়া ভক্তদের অনেকে বানরকে খেতে দেন৷ এছাড়া মন্দিরে ভক্তদের রেখে যাওয়া ফল আর মিষ্টিও খেয়ে থাকে বানরেরা৷ ছবিতে বানরকে খাবার খোঁজ করতে দেখা যাচ্ছে৷

সন্তানের মতো 

প্রতিদিনই বানরদের রুটি খাওয়ান সরস্বতী৷ কিন্তু কোনোদিন যদি না পারেন তাহলে তাঁর মন খারাপ হয়ে যায়৷ ‘‘আমি যখন একদিন না যেতে পারি তখন মনে হয় আমি আমার সন্তানদের খাওয়াতে পারলাম না৷ আমার মনটা খারাপ হয়ে যায়,’’ বলেন সরস্বতী৷ খবর- ডয়চে ভেলে’র 

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.