Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় বান্দরবানে অক্সিজেন প্লান্ট চালু
জাতীয় বিভাগীয় সংবাদ

বান্দরবানে অক্সিজেন প্লান্ট চালু

By জুমবাংলা নিউজ ডেস্কএপ্রিল 13, 20212 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক: করোনা রোগীদের জরুরী প্রয়োজনে অক্সিজেন সাপোর্ট দেয়ার জন্য বান্দরবানে চালু হয়েছে অক্সিজেন প্লান্ট।

মঙ্গলবার সকাল ১০টায় ১০০ শয্যা বিশিষ্ট বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গণে এ প্লান্টের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, সিভিল সার্জন ডা.অংসুই প্রু মারমা,স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর বান্দরবানের নির্বাহী প্রকৌশলী সরকার মোহাম্মদ দেলোয়ার হোসেন, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখরসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা ।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, অক্সিজেনের অভাবে এ এলাকার জনগণ আর কষ্ট পাবে না। প্রধানমন্ত্রীর কারণে সারাদেশের চিকিৎসা ক্ষেত্রে উন্নয়নের সাথে সাথে পার্বত্য চট্টগ্রামের চিকিৎসায়ও উন্নয়ন হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, করোনা রোগীদের মৃত্যুর অন্যতম কারণ প্রয়োজনীয় অক্সিজেনের অভাব। হাসপাতালে চিকিৎসা নেয়া এসব রোগীর লক্ষণ অনুযায়ী সব ধরনের ওষুধ দেয়া হয়। কিন্তু অনেকের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী হাইফ্লো অক্সিজেন সরবরাহ করা না হলে রোগীর মৃত্যু ঘটে।

এদিকে, বান্দরবানের স্বাস্থ্য বিভাগ জানায়,স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সদর হাসপাতাল প্রাঙ্গণে ৩ কোটি ২৫ লক্ষ ৯৫ হাজার টাকা ব্যয়ে বসানো এ সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট । এ প্লান্ট পাইপের মাধ্যমে পুরো হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা যাবে। করোনা রোগীসহ যেকোন জটিল রোগীকে সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ করা যাবে।

সিভিল সার্জন ড. অংসুই প্রু জানিয়েছেন, করোনাতে দরকার হয় অক্সিজেন। ভেন্টিলেটরে যাদের প্রবেশ করানো হয় তারা বেঁচে আসে খুব কম। ভেন্টিলেটরে যাতে প্রবেশ করতে না হয় সেজন্য এ সেন্ট্রাল অক্সিজেন। এ প্লান্টের মাধ্যমে একজন জটিল করোনা রোগীকে পার মিনিটে ৬০ লিটার অক্সিজেন দেওয়া যাবে। সাধারণত ১ হাজার শয্যায় এ ধরনের অক্সিজেন প্লান্ট থাকে অক্সিজেন সেবা দেয়া যাবে।

এদিকে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বান্দরবানে মোট করোনা রোগী ৯৫২ জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১১ জন। গেল ২৪ ঘন্টায় কোন করোনা পজেটিভ রোগী নেই। এখন পর্যন্ত জেলায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ফল প্রকাশ

‘এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে ২০ জুলাইয়ের মধ্যেই’

জুন 15, 2026
শায়খ আহমাদুল্লাহ

বিশ্বকাপ ফুটবল ঘিরে শায়খ আহমাদুল্লাহর পোস্ট

জুন 15, 2026
চালু

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা রুট চালু হবে ২৭ জুলাই

জুন 15, 2026
Latest News
ফল প্রকাশ

‘এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে ২০ জুলাইয়ের মধ্যেই’

শায়খ আহমাদুল্লাহ

বিশ্বকাপ ফুটবল ঘিরে শায়খ আহমাদুল্লাহর পোস্ট

চালু

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা রুট চালু হবে ২৭ জুলাই

Former bsl

ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

মাদারীপুর

শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ, ঘটনা কী

ঝোড়ো হাওয়া

দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

বেনজীর

বেনজীরকে কীভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে?

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা ঘটেছিল

প্রধান আসামি গ্রেপ্তার

মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আকুতি

সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa