
তিনি ওই গ্রামের বশরত আলীর ছেলে।
সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যানিং মার্মা বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে একদল বন্যহাতি ইউনিয়নের গোমাতলী নতুন পাড়া গ্রামে হানা দিয়ে কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করে। এসময় লোকজন টের পেয়ে ছোটাছুটি করে পালানোর সময় বৃদ্ধ সিদ্দিক আহাম্মদকে হাতির পাল শুঁড় দিয়ে আছাড় মারলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ খায়রুল ওয়ারা রবিন ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, তিনদিনের ব্যবধানে উপজেলার তিন ইউনিয়নে বন্যহাতির আক্রমণে তিন ব্যক্তি নিহতের ঘটনায় স্থানীয়রা আতঙ্কে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



