সন্তানের মাথার ওপর বটবৃক্ষের মতো থাকেন বাবা। যার স্নেহ অবারিত ধারায় শুধুই সন্তানের জন্য। বাবা মানে নির্ভরতা, নিখাদ আশ্রয়। উত্তপ্ত সূর্যের তলে সন্তানের শীতল ছায়া। বাবা মানে ভরসা। আবার বাবা শাশ্বত, বাবা চির আপন। প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বব্যাপী পালিত হয় বাবা দিবস। আজ বিশ্ব বাবা দিবস।

বাবা দিবস উপলক্ষে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। বাবাকে নিয়ে স্মৃতিচারণ করার পাশাপাশি একটি কবিতাও আবৃত্তি করেছেন। লেখার শুরুতে চঞ্চল চৌধুরী বলেন, “গত কয়েকদিন ধরেই বিভিন্ন পত্রপত্রিকা থেকে বাবা দিবস উপলক্ষে একটা ইন্টারভিউ চাচ্ছিল। বাবাকে নিয়ে স্মৃতিচারণ! কি বলব, বলেই বা কি লাভ? বাবাকে হারিয়েছি প্রায় চার বছর আগে! ‘বাবা’ শব্দটা বুকের ভেতর থেকে বের হয়ে মুখে আটকে আছে চারটা বছর!”
বার বার বাবাকে মনে পড়ছিল চঞ্চল চৌধুরীর। তা স্মরণ এই তারকা বলেন, “গতকাল রাতে ঠিক কোনোভাবেই ঘুম আসছিল না। বাবার কথা খুব মনে পড়ছিল। বার বার লাইট জ্বালিয়ে ফ্রেমে বাঁধানো বাবার ছবিটা দেখছিলাম। তারপর সলীল চৌধুরীর লেখা এই কবিতার কথা মনে হলো। বার বার গলা কাঁপছিল, চোখ ভিজে যাচ্ছিল, শেষ পর্যন্ত কবিতাটা মোবাইল ফোনে রেকর্ড করলাম!”
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বাবার শূন্যতার কথা উল্লেখ করে চঞ্চল চৌধুরী বলেন, “মাথার ওপর থেকে যখন বাবার ভরসা আর স্নেহের হাতটা চলে যায়, পিতৃহারা সন্তানেরা তখন বুঝতে পারে, পৃথিবী কতটা ফাঁকা! আর কিছু নয়, অন্তত বাবার আদর্শ ধারণ করে যেন বাকি জীবনটা কাটাতে পারি! বাবা দিবসে সকল বাবাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



