Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ বাবা তুমি যাও আমি আসতেছি!
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

বাবা তুমি যাও আমি আসতেছি!

By rskaligonjnewsNov 17, 2024, 8:46 PM Asia/DhakaUpdated:Nov 17, 2024, 8:46 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে ছেলে মো. তরিকুল ইসলাম আকন্দের (৩৫) মৃত্যুর শোক সইতে না পেরে মা হাসনারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা মৃত্যুবরণ করেছেন। এদিকে, মা ও ভাইয়ের মৃত্যুতে বড়বোন হালিমা বেগম (৪৫) মুমুর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

বাবা তুমি যাও আমি আসতেছি!

উপজেলার নাগরী ইউনিয়নের রাথুরা গ্রামে গত শুক্রবার (১৫ নভেম্বর) রাতে ছেলে ও শনিবার (১৬ নভেম্বর) সকালে মায়ের মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম আকন্দ উপজেলার রাথুরা গ্রামের মালেক আকন্দের ছোট ছেলে এবং হাসনারা বেগম মালেক আকন্দের স্ত্রী।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে হৃদয়বিদারক ঘটে যাওয়া ঘটনা নিয়ে কথা হয় নিহত তারিকুলের বড় ভাই মুরাদ আহমেদ আকন্দের সাথে।

তিনি জানান, শুক্রবার রাতে ছোট ভাই তারিকুল স্ট্রোক করে মারা যায়। পরদিন শনিবার বাদ জোহর নিজ বাড়ীতেই তার নামাজে জানাযার সময় ঠিক করা হয়। তবে তারিকুলের মৃত্যুর শোক সইতে না পেরে ১২ ঘন্টার ব্যবধানে শনিবার সকালে মা হাসনারা অসুস্থ হয়ে পড়েন এবং দুপুরে মৃত্যুবরণ করেন। ঘটনার কিছুক্ষণ পর বিকেলে ভাই ও মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে একমাত্র বড়বোন হালিমা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে জরুরী ভিত্তিতে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরো বলেন, একই দিনে পাশাপাশি ২টা কবর, আমার মা এবং ছোট ভাই । আমার ছোট ভাইয়ের লাশ দেখে মা শুধু বলেছিলেন বাবা তুমি যাও আমি আসতেছি এবং এই কথা বলার কিছু সময় পরেই মা মৃত্যুবরণ করেন । আমি এখন বাবার মুখের দিকে তাকাতে পারিনা। বাবা হারিয়েছে তার প্রিয় মানুষটাকে, ছোট ভাইয়ের বউ হারিয়েছে তার সবচেয়ে বড় অবলম্বনটাকে । মনে হয় আমরা অনেক অসহায় হয়ে পরেছি। আমার ছোট ভাইয়ের ৩ বছরের একটা মেয়ে আছে। এই বাবা পাগল ছোট্ট মেয়ে যখন ঘুম থেকে উঠে বলবে আমার বাবা কোথায়? তখন তাকে কি জবাব দিব?

জানা গেছে, মালেক আকন্দের চার ছেলে এক মেয়ে। ভাই বোনের মধ্যে তারিকুল সবার ছোট। তার সাড়ে তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। শনিবার বাদ জোহর তারিকুলের নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আর একই দিন বাদ এশা মায়ের নামাজে জানাযা শেষে ছেলের পাশে দাফন করা হয়। একই দিনে ছেলে ও মায়ের মৃত্যু এবং বোনের অসুস্থতার ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

নিহত তারিকুলের আরেক বড় ভাই উপজেলার নাগরী ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মিনারুল আকন্দ জানান, শুক্রবার রাতে আমার ছোট ভাই তারিকুল স্ট্রোক করে মারা যান। বাদ জোহর তার জানাযার নামাজ হবে কিন্তু জানাযার আগেই মা অসুস্থ হয়ে পড়েন এবং দুপুর ১টায় তিনি মারা যান। মা ও ভাইয়ের মৃত্যু দেখে আমার বোন অসুস্থ হয়ে পড়ে।

ইউনিয়ন পরিষদে বিএনপি মতাদর্শের মেম্বারদের দিয়ে পরিচালনার দাবি

 

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

May 22, 2026, 11:40 PM Asia/Dhaka
ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

May 22, 2026, 10:11 PM Asia/Dhaka
নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

May 22, 2026, 9:54 PM Asia/Dhaka
Latest News
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

দোকানে বসতে নিষেধ

নে ’শাগ্রস্ত অবস্থায় দোকানে বসতে নিষেধ, বাবাকে কু পি’ য়ে হ ‘ত্যা

Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

ট্রাক

গোপালগঞ্জে গরুবোঝাই ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু

ভিজিএফ

জামালপুরে বিএনপি নেতাদের হাতে ভিজিএফ কার্ড তুলে দিলেন চেয়ারম্যান

চাঁদাবাজি

চাঁদাবাজি মামলায় পাবনায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

মাধবীলতা

রংপুরে খোঁজ মিলল দুষ্প্রাপ্য শতবর্ষী মাধবীলতা

সুন্ধি

মৌলভীবাজারে বিপন্ন প্রজাতির তিন সুন্ধি কচ্ছপ উদ্ধার

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp