Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বাবা সেজে জমজ নবজাতককে হাসপাতালে ভর্তি, এখন তাদের ঠাঁই মর্গে
বিভাগীয় সংবাদ রংপুর

বাবা সেজে জমজ নবজাতককে হাসপাতালে ভর্তি, এখন তাদের ঠাঁই মর্গে

By Shamim RezaApril 24, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বাবা সেজে জমজ দুই নবজাতককে (পুত্র সন্তান) নিয়ে চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছিলেন রংপুরের পীরগঞ্জের পরিচয় দেওয়া বাবু নামের একজন। দুই নবজাতককে শিশু ওয়ার্ডে ভর্তি করানোর পর সটকে পড়েন কথিত ওই বাবা। তবে চিকিৎসাধীন অবস্থায় জমজ দুই নবজাতকের মৃত্যু হলেও লাশ নিতে আসেননি কেউ। তিনদিন ধরে হাসপাতালের লাশঘরে দুই নবজাতকের লাশ পড়ে আছে। তাদের বাবা-মা কে তা নিশ্চিত হতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোররাতে জমজ দুই নবজাতককে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তফা অসুস্থ জমজ দুই নবজাতককে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের হাসপাতালের ৯নম্বর শিশু ওয়ার্ডে ভর্তি করান। এসময় নবজাতক দুটির বাবা বলে পরিচয় দেন বাবু নামের এক ব্যক্তি। তার বাড়ি রংপুরের পীরগঞ্জে বলে জানানো হয়। সেই মোতাবেক হাসপাতালের ভর্তি রেজিস্ট্রারেও শিশু দুটির বাবার নাম বাবু, বাড়ি পীরগঞ্জ বলে উল্লেখ করা হয়। নবজাতক দুটিকে ওয়ার্ডে নেওয়ার পর বাবা পরিচয় দেওয়া বাবু পালিয়ে যান।

অসুস্থ জমজ নবজাতক দুটি চিকিৎসাধীন থাকা অবস্থায় ওইদিন দুপুর আড়াইটার দিকে মারা যায়। এরপর থেকে মৃত নবজাতক দুটির কোনো স্বজন না আসায় হাসপাতাল কর্তৃপক্ষ লাশ দুটিকে হাসপাতালের লাশ ঘরে রাখেন। তিনদিন ধরে নবজাতক দুটির কোনো স্বজন মরদেহ নিতে না আসায় বিষয়টি থানায় অবগত করে হাসপাতাল কর্তৃপক্ষ।

রংপুর কোতয়ালি থানার এসআই মামুনুর রশীদ জানান, জমজ দুই নবজাতককে ভর্তির সময় হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্ট্রারে যে নাম-ঠিকানা দেওয়া হয়েছে তাতে গ্রামের নাম উল্লেখ করা হয়নি। এমনকি কোনো ফোন নম্বরও ছিল না। ভর্তির ৩০ মিনিট আগে তাদের জন্ম হয়েছে বলে রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হয়। ফলে বাবা পরিচয়দানকারী বাবু নামের কাউকেই খুঁজে বের করা সম্ভব নয়। নবজতকের ডিএনএ টেস্ট, পোস্টমর্টেম ও সুরতহাল রিপোর্ট করা হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে লাশ আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।

নবজাতক দুটিকে এভাবে হাসপাতালে ফেলে যাওয়া রহস্যজনক উল্লেখ করে তিনি বলেন, আমরা তাদের অভিভাবককে খোঁজার চেষ্টা করছি।

বিষয়টি নিশ্চিত করে আজ শনিবার বিকেলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রেজাউল ইসলাম জানান, গত বৃহস্পতিবার থেকে লাশ দুটি হিমঘরে রয়েছে। জমজ দুই নবজাতকের লাশ নিতে কেউ না এলে শেষ পর্যন্ত বিধি অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

February 2, 2026
গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

February 2, 2026
বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

February 2, 2026
Latest News
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

অসহায় প্রবাসী

বিদেশে ঘাম ঝরিয়ে কেনা বাড়ি, আশুলিয়ায় পানি ও বিদ্যুৎবিহীন অসহায় প্রবাসী

‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে শোকজ, বহিষ্কার ১

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.