নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট জীব প্রযুক্তিবিদ ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। কৃষি মন্ত্রণালয় জারিকৃত আদেশে তিনি বারির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) পদে নিয়োগ পান। এর আগে তিনি বারির পরিচালক (গবেষণা) হিসেবে দায়িত্ব পালন করেন।

বারির নতুন মহাপরিচালক ড. আব্দুল্লাহ ইউছুফ

Advertisement

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বারির সম্পাদক ও প্রটোকল অফিসার মো. হাসান হাফিজুর রহমান।

ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ প্রজনন বিভাগে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দেন। এরপর তিনি নিয়মিতভাবে উদ্ভিদ প্রজনন বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পদোন্নতি পান।

ড. আখন্দ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আধুনিক জীবপ্রযুক্তি বিষয়ক গবেষণার অগ্রদূত। তিনি দেশি-বিদেশি বিভিন্ন সায়েন্টিফিক জার্নালে নিয়মিতভাবে বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করেন।

১৯৬৭ সালে নেত্রকোনার মদন উপজেলায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম হয়।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google