নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে কালিয়াকৈরে মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় আসিফ মাহমুদ (২৬) ও তার স্ত্রী তানজিম বকশী (২১) নিহত হয়েছেন

বাসচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর.jpg

Advertisement

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন। এর আগে রোববার (১৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈরের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসিফ মাহমুদ ও  তানজিম বকশী কালিয়াকৈর উপজেলার বড়ইতলী গ্রামের বাসিন্দা।

ওসি শাহাদাত হোসেন বলেন, স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাতে দূরপাল্লার মালামাল লোড করা ট্রাকগুলো খুব ধীরগতিতে কালিয়াকৈর ফ্লাইওভারে ওঠে। দূরপাল্লার বাস ওই ধীরগতির ট্রাকের পেছনে না গিয়ে বেপরোয়া গতিতে যাচ্ছিল। বেপরোয়া গতির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, নিহত আসিফ ও তানজিম তাদের স্বজনের গায়ে হলুদের অনুষ্ঠানে পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কুড়িপাড়া এলাকার যান। রাতে সেখান থেকে ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় মহাসড়ক পারাপারের সময় টাঙ্গাইলগামী একটি দ্রুতগামী বাস আসিফ মাহমুদ ও তার স্ত্রীকে চাপা দেয়। এতে তারা দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দগ্ধ ২

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google