Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বাসচালক থেকে যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হয়েছিলেন মাদুরো
আন্তর্জাতিক স্লাইডার

বাসচালক থেকে যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হয়েছিলেন মাদুরো

By Hasan MajorMay 9, 2019Updated:May 9, 20192 Mins Read

বাসচালক থেকে যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হয়েছিলেন মাদুরো

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: বাসচালক থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হন নিকোলাস মাদুরো। কর্মজীবনের শুরুতে যখন তিনি বাসচালক ছিলেন, সে সময়ই শ্রমিক রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন। ধীরে ধীরে তিনি শ্রমিকদের নেতৃত্বে আসেন। তিনি দীর্ঘ সময় ধরে শ্রমিক রাজনীতি করেছেন। খবর বিবিসি বাংলার।

নিকোলাস মাদুরো ২০১৩ সালের এপ্রিলে খুবই কম ভোটের ব্যবধানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে। ২০১৮ সালের ২০শে মে সেই নির্বাচনে তিনি প্রায় ৬৮ শতাংশ ভোট পেয়েছেন বলে দাবি করা হয়।

ক্ষমতা নেয়ার পরই তার বিরুদ্ধে গণতন্ত্র নস্যাৎ করা এবং মানবাধিকার লংঘনের গুরুতর বিভিন্ন অভিযোগ আসে। নিকোলাস মাদুরো বিরোধী মত সহ্য করেন না এবং তার কারণে সমাজে বিভক্তি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ রযেছে।

২০১৪ সাল থেকে মি: মাদুরোর শাসনে ভেনেজুয়েলার অর্থনীতিতে চরম মন্দা দেখা দিয়েছে। মুদ্রাস্ফীতি, খাদ্যসংকট, সবকিছু মিলিয়ে দেশটির সাধারণ মানুষ চরম সংকটে পড়েছে।

ভেনেজুয়েলার পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে যে, দেশটির হাজার হাজার নাগরিক পাশের দেশগুলোতে গিয়ে আশ্রয় নিয়েছে। লাতিন আমিরিকার ইতিহাসে এত মানুষের নিজের দেশ ছেড়ে যাওয়ার ঘটনা আগে কখনও ঘটেনি।

নিকোলাস মাদুরো ২০১৭ সালের অগাষ্টে একটি জাতীয় সাংবিধানিক পরিষদ গঠন করে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছিলেন। এনিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে।

তিনি একটা পর্যায়ে সবার ঐক্য এবং শান্তি প্রতিষ্ঠার কর্মসূচি নেয়ার কথা বলেছিলেন। কিন্তু সেটা তার শক্তি বাড়ানোর কৌশল ছিল বলে তার বিরোধীরা মনে করেন।

তিনি হুগো চাভেজের উত্তরসূরি হলেন কিভাবে?

ভেনেজুয়েলায় সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা হুগো চাভেজের খুবই ঘনিষ্ট হয়েছিলেন। মি: চাভেজের সরকারে ঘটনা পরম্পরায় নিকোলাস মাদুরো পররাষ্ট্রমন্ত্রী হতে পেরেছিলেন ২০০৬ সালে।

সেই থেকে তিনি হুগো চাভেজের মৃত্যু পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মি: মাদুরো। সে সময়ই তিনি মি: চাভেজের ঘনিষ্ট হয়ে ওঠেন।

তবে তাদের সম্পর্ক ছিল ৯০ এর দশক থেকে। মি: চাভেজের মৃত্যুর পর মি: মাদুরো ক্ষমতার কেন্দ্রে চলে আসেন এবং অর্ন্তবর্তী সময়ের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব নেন।

এরপর ২০১৩ সালে নির্বাচন করে অল্প ভোটের ব্যবধানে প্রথম মেয়াদে রাষ্ট্রপতি হয়েছিলেন।

নিকোলাস মাদুরো ১৯৯৮সালে ভেনেজুয়েলার জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার হন। সেই থেকে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়। তিনি পররাষ্ট্র মন্ত্রী হওয়ার আগেও হুগো চাভেজের সরকারের সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

গত নির্বাচনের সময়ও মি: মাদুরোর সমর্থকরা তার প্রচারণায় হুগো চাভেজের ছবি ব্যবহার করেছে।

নিকোলাস মাদুরোর স্ত্রী একজন সিলিয়া ফ্লোরেস খুবই পরিচিত আইনজীবী ছিলেন। সিলিয়া ফ্লোরেসও হুগো চাভেজের প্রতিরক্ষা দলের সাথে ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

June 22, 2026
Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

June 22, 2026
PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

June 22, 2026

Latest News

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa