Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন বাসা থেকে অভিনেত্রী সঞ্চিতার মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্যের জট
বিনোদন

বাসা থেকে অভিনেত্রী সঞ্চিতার মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্যের জট

By Shamim RezaJune 15, 20262 Mins Read

আবাসিক ভবনে নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগালের। রোববার (১৪ জুন) সন্ধ্যা সাতটায় মহারাষ্ট্রের পালঘর জেলায় নিজ বাসভবনে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২২ বছর।

sanchita

মৃত্যুর খবর পাওয়া পর ঘটনাস্থলে পুলিশ দেখতে পায়, বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন সঞ্চিতা। তবে কোনো সুইসাইড নোট বা চিরকুট পাওয়া যায়নি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সঞ্চিতার মরদেহ উদ্ধারের পরই পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কাউকে সন্দেহ করেননি অভিনেত্রীর বাবা। এ কারণে পুলিশ ঘটনাটিকে আকস্মিক মৃত্যুর মামলা হিসেবে রুজু করে তদন্ত শুরু করেছে।

Advertisement

এদিকে এই উঠতি তরুণী তারকার মৃত্যুর খবরে শোকাহত ইন্ডাস্ট্রি ও তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। যদিও এখনো মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে এতটুকু জানা গেছে―মৃত্যুর ঠিক কিছুক্ষণ আগেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন সঞ্চিতা। একটি রিলও পোস্ট করেছিলেন। যেখানে বেশ খোশমেজাজেই দেখা গেছে তাকে।

প্রসঙ্গত, হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন সঞ্চিতা। মাত্র ২২ বছর বয়সে এসেই নিজেকে টেলিভিশন থেকে সিনেমা, সব অঙ্গনে তুলে ধরতে পেরেছেন। পাশাপাশি অভিনয় দক্ষতা তো ছিলই।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এ তরুণী বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকে অভিনয় করে। সম্প্রতি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েগি’ ধারাবাহিকে সুকুন চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। এছাড়া বলিউড তারকা ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ সিনেমায় তারাবাই চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি একাধিক হিন্দি ধারাবাহিক ও সিনেমায় অভিনয় করে নিজস্ব ফ্যানবেজও তৈরি করেছিলেন সঞ্চিতা।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অভিনেত্রী সঞ্চিতা
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
sonaksi sinha

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে ক্ষুব্ধ সোনাক্ষী সিনহা

July 21, 2026
অ্যাভেঞ্জার্স

মুক্তির আগেই রেকর্ড গড়ল রবার্ট ডাউনি জুনিয়রের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

July 21, 2026
অর্জুন কাপুর

বিচ্ছেদের পর নতুন প্রেমে মজেছেন অর্জুন কাপুর!

July 21, 2026

Latest News

sonaksi sinha

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে ক্ষুব্ধ সোনাক্ষী সিনহা

অ্যাভেঞ্জার্স

মুক্তির আগেই রেকর্ড গড়ল রবার্ট ডাউনি জুনিয়রের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

অর্জুন কাপুর

বিচ্ছেদের পর নতুন প্রেমে মজেছেন অর্জুন কাপুর!

alley boy

র‍্যাপার অ্যালি বয়ের মৃত্যুর খবরে শোকের ছায়া, ভাইরাল শেষ পোস্ট

জন আব্রাহাম

১০৭ কোটি টাকা দিয়ে বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম

জয়া

আমি পান খাই কিন্তু দাঁত দেখে তা বোঝা যায় না : জয়া

অভিনেত্রী

অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী!

অভিনেত্রী

অর্জুনের নতুন প্রেমের গুঞ্জন, নীরবতা ভাঙলেন অভিনেত্রী

Gayeka

কনসার্ট শেষে অশালীন আচরণের শিকার পাঞ্জাবি গায়িকা

Pori Moni

আর্জেন্টিনার হারের পর বিয়ে নিয়ে নতুন বার্তা দিলেন পরীমণি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa