বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে আরও ২ জন।

বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার গণমাধ্যমকে জানান, নিহত মোহাম্মদ তারেকের (৪৮) বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে।
আহতদের মধ্যে মো. আজিমের বাড়িও সন্দ্বীপে, আর মো. কামরুলের বাড়ি টাঙ্গাইল জেলায়।
গতকাল রবিবার বাহরাইনের স্থানীয় সময় রাত সাড়ে তিনটার দিকে এই হামলার ঘটনা ঘটে।
বাহরাইনে থাকা স্বজনদের বরাত দিয়ে পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিহত আবুল মহসিন বাহরাইনের রাজধানী মানামার আরসি ড্রাইডক নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সেখানে রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আবুল মহসিন নিহত হয়েছেন।
আরও পড়ুনঃ
নিহত ব্যক্তির শ্যালক রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ সময় আজ সোমবার সকাল ছয়টার দিকে আবুল মহসিনের মৃত্যুর খবর তার পরিবারের সদস্যরা পেয়েছেন। লাশ যাতে দেশে আনা যায়, সেই প্রচেষ্টা চালানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


