
সম্প্রতি এক টেলিভিশন ভাষণে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন জানান, রাশিয়া বহুল প্রতীক্ষিত এস -৫০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা শেষ করতে চলেছে এবং পরবর্তীতে এটিকে রাশিয়ার সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে।
উল্লেখ্য, এস-৫০০ ক্ষেপণাস্ত্রটি ৩৭০ মাইলের বেশি দূরত্বে লক্ষ্যবস্তুকে আঘাতে সক্ষম। সেকেন্ডে ৭ কিলোমিটার গতিবেগে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান এফ-৩৫ এবং এফ-২২ র্যাফটরও এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডারে ধরা পরে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



