Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বাড়িওয়ালা কেড়েছিল ফার্নিচার, বুড়িগঙ্গা কাড়ল মা-বাবা ও ভাইকে
জাতীয়

বাড়িওয়ালা কেড়েছিল ফার্নিচার, বুড়িগঙ্গা কাড়ল মা-বাবা ও ভাইকে

By Shamim RezaJuly 11, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বাবা আব্দুর রহমান, মা হাসিনা বেগম এবং ছোট ভাই সিফাতকে নিয়ে পাঁচজনের সুখের সংসার ছিল হাসিফ ও রিফাতের। মেজ ভাই রিফাত ঢাকায় একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করে। হাসিফ গত বছর এইচএসসি পাস করেছেন। দেশের বাইরে পড়াশোনার চিন্তাভাবনা ছিল হাসিফের। কিন্তু ঘাতক ময়ূর-২ লঞ্চ তাদের স্বপ্ন বুড়িগঙ্গায় বিলিয়ে দিয়েছেন। এখন পড়ালেখা তো বাদই, খাবার খেয়ে বেঁচে থাকাটাই দায় তাদের জন্য। এমনটাই বলছেন লঞ্চডুবিতে সব হারানো হাসিফ ও রিফাত।

বুড়িগঙ্গা নদীতে মর্নিং বার্ড ও ময়ূর-২ লঞ্চ দুর্ঘটনায় মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর এলাকার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। তারা হলেন- আব্দুর রহমান (৪৮), তার স্ত্রী হাসিনা বেগম (৩৫) এবং ছেলে সিফাত (৯)।

নিহত আব্দুর রহমানের বড় ছেলে হাসিফ রহমান (২০) জানান, তার বাবা ঢাকা জজকোর্টে কাজ করতেন। তারা পুরান ঢাকায় কোসাইটিলা এলাকায় বসবাস করতেন। করোনার কারণে তার বাবার কাজ বন্ধ হয়ে গেছে। তারা কয়েক মাস আগে তাদের দাদার বাড়ি টঙ্গিবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে চলে আসেন। ঢাকার ভাড়া বাসার কিছু ভাড়া বাকি থাকায় বাড়ির মালিক তাদের ফার্নিচার আটকে রেখেছিল। গত সোমবার সেই ফার্নিচার আনতে ঢাকায় যাচ্ছিলেন তার বাবা, মা ও ছোট ভাই।

ওইদিন সকাল ৯টার দিকে লঞ্চডুবির ঘটনা ঘটলে ওই লঞ্চ থেকে সাঁতরে বাঁচা তাদের এক প্রতিবেশী জানান, তার বাবা, মা ও ভাই যে লঞ্চে ছিল। সেই লঞ্চ ডুবে গেছে। তারপর থেকেই বাবা, মা ও ভাইয়ের খোঁজে বেরিয়ে পড়েন তারা। সেদিন মা ও ছোট ভাইয়ের লাশ খুঁজে পেলেও বাবার লাশ খুঁজে পান মঙ্গলবার বিকেলে। নিহত তিনজনকেই আব্দুল্লাহপুর কবরস্থানে দাফন করা হয়।

ওই বাড়িতে এখনও চলছে শোকের মাতম। বিভিন্ন মানুষ জনের আসা যাওয়া। সব হারানো দুই ভাই হাসিফ ও রিফাতকে সান্ত্বনা দিচ্ছেন সবাই। শোকে পাথর হয়ে আছেন স্বজনরা।

মৃত আব্দুর রহমানের মেজ ছেলে রিফাত বাবা-মা ও ভাইকে হারিয়ে পাথর হয়ে গেছে। কোনো কথাই তার মুখ থেকে বের হচ্ছিল না। ভাঙা কণ্ঠে শুধু বলছিল, সেদিন আমারও আব্বু আম্মুর সঙ্গে ঢাকায় যাওয়ার কথা ছিল। এমনটাই প্ল্যান ছিল আম্মুর। সোমবার সকালে যাওয়ার কিছুক্ষণ আগে আমাকে বাড়িতে থাকতে বললেন। বাড়ির সবজি বাগান ও পোষা পাখিদের দেখাশোনা করতে। ফিরে না আসা পর্যন্ত দুষ্টুমিও করতে নিষেধ করেছিলেন।

এ সময় তারা দুই ভাই জানান, তাদের সব কিছু শেষ হয়ে গেছে। আপন বলতে কেউ নেই। পড়ালেখা তো বাদই, খাবার খেয়ে বাঁচা দায় হবে তাদের।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
barkhasto

চাচাকে বাবা দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া কর্মকর্তা সাময়িক বরখাস্ত

February 1, 2026

ফের ৮ ডিগ্রিতে নামতে যাচ্ছে তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টির আশঙ্কা

February 1, 2026
মুক্তিযোদ্ধাদের ভাতা

মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে যা জানা গেল

February 1, 2026
Latest News
barkhasto

চাচাকে বাবা দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ফের ৮ ডিগ্রিতে নামতে যাচ্ছে তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টির আশঙ্কা

মুক্তিযোদ্ধাদের ভাতা

মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে যা জানা গেল

ইসলামী সংগঠন

‘কোনো ইসলামী সংগঠনে নারী শীর্ষ নেতৃত্বে আসতে পারবে না’

পররাষ্ট্র উপদেষ্টা

১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে : পররাষ্ট্র উপদেষ্টা

army

রেকর্ড ব্যয়ের নির্বাচনে আইনশৃঙ্খলায় সর্বোচ্চ বরাদ্দ

হাদি হত্যা

হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল

পার্থ

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ সময়ের ব্যাপার মাত্র: পার্থ

আমীর খসরু

দেশের স্পোর্টস নিয়ে বিএনপির অনেক বড় পরিকল্পনা রয়েছে: আমীর খসরু

মির্জা আব্বাস

মিথ্যা প্রচারের মাধ্যমে জনগণের আস্থা অর্জন সম্ভব নয় : মির্জা আব্বাস

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.