Advertisement

জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়া থেকে ৫৪টি সামুদ্রিক কচ্ছপসহ তোতা আকন (৪৮) ও তার ছেলে রুবেল (২৬) আকনকে আটক করেছে আন্ধারমানিক কোস্টগার্ডের সদস্যরা। আদালতের নির্দেশে উদ্ধারকৃত কচ্ছপ বুধবার (০৬ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় আন্ধারমানিক নদীতে অবমুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কলাপাড়া উপজেলা বন সংরক্ষক আবদুস সালাম মিয়া।

মঙ্গলবার (০৫ অক্টোবর) রাত ২টায় পৌর শহরের লঞ্চঘাট সংলগ্ন নতুন কাঠপট্রি এলাকার তোতা আকনের নিজ বাসা থেকে কচ্ছপসহ তাদেরকে আটক করা হয়। পরে আজ দুপুর ২টায় উদ্ধারকৃত কচ্ছপ ও আটককৃত দুই ব্যক্তিকে উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট তাহসিন রহমান জানান, মঙ্গলবার রাতে পৌর শহরের খেপুপাড়ার লঞ্চঘাট সংলগ্ন নতুন কাঠপট্টি এলাকার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বুধবার দুপুর ২টায় উদ্ধারকৃত কচ্ছপগুলোসহ আটক বাবা-ছেলেকে উপজেলা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরো জানান, তোঁতা ও তার ছেলে রুবেল দীর্ঘদিন ধরে কচ্ছপ ব্যবসায় জড়িত। গোপন সূত্রে এ অবৈধ ব্যবসার খবর পেয়ে রাতে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তাদের বাড়ির পুকুর থেকে বস্তাবন্দি ৫৪টি কচ্ছপ পাওয়ায় বাবা-ছেলেকে আটক করা হয়।

কলাপাড়া উপজেলা বন সংরক্ষক আবদুস সালাম মিয়া মুঠোফোনে জানান, উদ্ধারকৃত কচ্ছপ থানার নিয়ে গেলে তারা গচ্ছিত রাখেনি। এমন‌কি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট করেনি।

তিনি বলেন, আজ বুধবার বিকালে আমি নিজে কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল আদালতে হাজির হয়ে কচ্ছপগুলো অবমুক্তির আদেশ প্রার্থনা করিলে আদালত কচ্ছপগুলোকে অবমুক্তির আদেশ দেয়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে আন্ধারমানিক নদীর পারে গাছ বনে অবমুক্ত হয়।

পটুয়াখালী জেলা বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষন আইনে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। ম্যাজিস্ট্রেট এর নির্দেশে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.