![]()
দেশের এই সংকটময় সময়ে এধরনে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ফরিদপুরবাসী।
বাড়ি ও দোকান ভাড়া মৌকুফের বিষয়ে ছায়া রানী সাহা বলেন, দেশে করোনা পরিস্থিতিতে সকল পরিবারের উপার্জন থেমে আছে, ছাত্রদের হাতেও কোন টিউশনি নেই এবং তাদের পরিবারের উপার্জন বন্ধ রয়েছে।
তাছাড়া দেশে লকডাউন পরিস্থিতিতে সকল ব্যবসায়ীদেরও দোকান বন্ধ রাখতে হচ্ছে। আর এই মুহূর্তে ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া আদায় করাটা অমানবিক। আর তাই মধ্যবিত্ত পরিবারগুলোর কথা চিন্তা করে ছায়া রানী সাহা ও তার পরিবারের সকলের সম্মতিক্রমে আসন্ন ঈদুল ফিতরের উপহার হিসেবে চলতি মে মাসের ভাড়া মওকুফ করেছেন।
এসময় ছায়া রানী আশা প্রকাশ করে আরো বলেন, সকল বাড়িওয়ালা, মেস মালিক, দোকান মালিকরাও এভাবে এগিয়ে আসবেন।
তাছাড়া রোজাদার ব্যক্তিদের হাতে সময় মতো ইফতার তুলে দিচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



