জুমবাংলা ডেস্ক : সরকারি-বেসরকারি ইউনানি-আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ইউনানি মেডিসন অ্যান্ড সার্জারি (বিইউএমএস), ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসন অ্যান্ড সার্জারি (বিএএমএস) এবং ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএইচএমএস)-২০২৪ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিইউএমএস-বিএএমএসের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

গত ৭ জুন (শুক্রবার) বিকেল ৩টায় মিরপুরের সরকারি ইউনানি-আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ইউনানি-আয়ুর্বেদিকের উচ্চশিক্ষায় ডিগ্রি পর্যায়ে ৪টি প্রতিষ্ঠানের মধ্যে একটি হলো মিরপুরের সরকারি ইউনানি-আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, অপর ৩টি প্রতিষ্ঠান হামদর্দ বাংলাদেশের রূপকার ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত।

এগুলো হলো- চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে লক্ষ্মীপুরের রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানি), রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বগুড়ার হামদর্দ ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে মুন্সীগঞ্জের গজারিয়ায় হামদর্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত হামদর্দ ইনস্টিটিউট অব ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক মেডিসিন। এই তিনটি প্রতিষ্ঠান দেশের ইউনানি-আয়ুর্বেদিক সেক্টরে একমাত্র বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.