
পুলিশ জানায়, বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় অনুষ্ঠানের আসনে বসা নিয়ে সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা গ্রুপের সাথে যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদের গ্রুপের কথা কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুই গ্রুপের আহতরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



