Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বিএনপির নির্বাচনী প্রচারণায় আ’লীগের হামলা
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

বিএনপির নির্বাচনী প্রচারণায় আ’লীগের হামলা

By Saiful IslamJanuary 3, 20202 Mins Read

বিএনপির নির্বাচনী প্রচারণায় আ’লীগের হামলা

Advertisement
জুমবাংলা ডেস্ক : দেশে চলছে নির্বাচনের মৌসুম। ঢাকা সিটি নির্বাচনের প্রস্তুতি চলছে, পাশাপাশি প্রস্তুতি চলছে মঈনুদ্দিন খান বাদলের মৃত্যুতে শূণ্য ঘোষিত চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের। এই নির্বাচনে বিএনপি প্রার্থীর প্রচারণায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ হামলা করেছে বলে একটি প্রতিবেদন প্রকাশিত হয় জাতীয়
দৈনিক দেশ রূপান্তরের অনলাইন ভার্সনে।

প্রতিবেদনটিতে বলা হয়, চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বোয়ালখালীতে বিএনপি প্রার্থী আবু সুফিয়ানসহ কর্মীদের ওপর শুক্রবার হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিএনপি হামলার জন্য আওয়ামী লীগের কর্মীদের দায়ী করে। বোয়ালখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের নবাব আলী সওদাগর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় তারা।

বোয়ালখালী পৌরসভার বিএনপির সভাপতি ও পৌর মেয়র হাজী আবুল কালাম আবু বলেন, ‘বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমদ খানসহ নবাব আলী সওদাগর বাড়ি এলাকায় নির্বাচনী প্রচারে গেলে আওয়ামী লীগের লোকজন লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় আমরা মানুষের বাড়ি-ঘরে আশ্রয় নিতে বাধ্য হই। দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকার পর এলাকবাসীর সহযোগিতায় ওই এলাকা ত্যাগ করি। এ ঘটনায় বিএনপির কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ আহত হয়েছেন।’

প্রার্থী আবু সুফিয়ানের মিডিয়া সেলের প্রধান ইদ্রিস আলী অভিযোগ করে বলেন, ‘সকাল ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডীর মনচুর আওলিয়ার জিয়ারত শেষে গণসংযোগ শুরু করতেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালায়। দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বোরহান, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইকবাল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোনাফ ও পৌরসভা যুবলীগের সভাপতি কাজী রাসেলের নেতৃত্বে ৩০-৪০ জন এই হামলায় অংশ নেন।’

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘এই ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। পাশাপাশি দুইটি এলাকায় দুই প্রার্থী নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের নিয়মিত টহল জোরদার রয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, ‘বিএনপির প্রার্থীর অভিযোগ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।’

অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক পৌর প্যানেল মেয়র এসএম মিজানুর রহমান বলেন, ‘নির্বাচনী শান্ত ও সুন্দর পরিবেশকে বিনষ্ট করার লক্ষ্যে বিএনপি গুজব সৃষ্টি করছে। জনমনে আতঙ্ক তৈরি করতে এই ধরনের আজগুবি কল্পকাহিনী প্রচার করছে।’ সূত্র: দেশ রূপান্তর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

June 25, 2026
Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

June 25, 2026
Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

June 25, 2026

Latest News

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Loha

ফোন রিসিভ করে একজন জানান, মোবাইলের মালিক বেঁচে নেই

মরদেহ

ঘরে চিরকুট রেখে মসজিদে পাওয়া গেলো ইমামের ঝুলন্ত মরদেহ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa