Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বিএনপির মেয়র কাউন্সিলর প্রার্থীদের উপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

বিএনপির মেয়র কাউন্সিলর প্রার্থীদের উপর ছাত্রলীগ-যুবলীগের হামলা

By iNews DeskDecember 17, 20202 Mins Read

বিএনপির মেয়র কাউন্সিলর প্রার্থীদের উপর ছাত্রলীগ-যুবলীগের হামলা

Advertisement
জুমবাংলা ডেস্ক : আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য কুমিল্লার লাকসাম পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপি থেকে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থী, বিএনপি ও যুবদল নেতাদের উপর অতর্কিত হামলা করেছে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এই অভিযোগ করেছেন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন। বৃহস্পতিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

লাকসাম পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ জানান, নির্বাচনকে সামনে রেখে লাকসাম উত্তরবাজারস্থ দলের অস্থায়ী কার্যালয় সম্ভাব্য মেয়র প্রার্থী আবুল হাসেম মানুর বাসভবনের নীচতলায় পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আলোচনায় বসেন। সেখানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন-আহবায়ক আবদুর রহমান বাদল এবং বিএনপি থেকে অপর সম্ভাব্য মেয়র প্রার্থী পৌরসভা বিএনপির সাবেক সাধারন সম্পাদক বেলাল রহমান মজুমদার সহ বিএনপি ও অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র ক্যাডাররা সর্বপ্রথম সেখানে গিয়ে অতর্কিত ভাবে ওই আলোচনা সভাটি পন্ড করে দেয়। এর কিছুক্ষন পর বেলা ১২ টার দিকে সম্ভাব্য মেয়র প্রার্থী পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক বেলাল রহমান মজুমদার, ৭নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী পৌরসভা যুবদলের সাবেক সভাপতি জিল্লুর রহমাান ফারুক, ৪নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী পৌরসভা যুবদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মানিক, পৌরসভা শ্রমিক দলের সভাপতি বাবুল মিয়া, বিএনপি নেতা শাহআলম লাকসাম উত্তর বাজার এলাকা দিয়ে নিজ নিজ বাসবভনে যাওয়ার পথে আগে থেকেই ওঁত পেতে থাকা ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র ক্যাডাররা তাদের উপর অতর্কিত হামলা করে তাদেরকে গুরুতর আহত করে। তারমধ্যে যুবদল নেতা ফারুক ও মানিকের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে লাকসামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বিএনপির কর্মীদের দুটি মটরসাইকেলও নিয়ে যায় বলে তারা জানান।

এ বিষয়ে জানতে চাইলে লাকসাম পৌরসভার মেয়র ও পৌর যুবলীগের সভাপতি আবুল খায়ের বলেন, বিএনপির নেতাকর্মীদের উপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা করার বিষয়টি আমার জানা নেই। আজ (বৃহস্পতিবার) আমাদের জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ছিল । আমরা এই কর্মসূচী নিয়ে সারা দিন ব্যস্ত ছিলাম।

এই রিপোর্ট লেখা পর্যন্ত লাকসাম শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। রাস্তার মোড়ে মোড়ে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে।

এ বিষয়ে লাকসাম থানার ওসি তদন্ত মো. তোফাজ্জল হোসেন জানান, বিএনপির নেতাকর্মীদেও উপর যুবলীগ ও ছাত্রলীগের হামলার বিষয়টি আমার জানা নেই। আপনি একটু কষ্ট করে আমাদের ওসি স্যারের সাথে কথা বলেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সেল ফোনে একাধিক ফোন করেও তাকে পাওয়া যায়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa