
যোগদান শেষে জাহাজমারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হান্নান (৪৫) বলেন, ৫ আগস্টের পর আব্দুল হান্নান মাসউদের হাতিয়ায় দৃশ্যমানের উন্নয়ন দেখে মুগ্ধ হয়ে অনুপ্রাণিত হয়ে দলীয় জোটে যোগদান করেছি।
সদ্য যোগদানকৃত জাহাজমারা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান সহসভাপতি যুবদলের মিল্লাত হোসেন বলেন, হাতিয়ায় সন্ত্রাসীরাদের প্রতিরোধে আব্দুল হান্নান মাসউদের হাতকে শক্তিশালী করতে আমি যোগদান করেছি।
এ সময় আরও যোগদান করেন, মো. আবুল খায়ের, সদস্য সচিব বুড়িরচর ইউনিয়ন মৎস দল; মাওলানা ছারোয়ার খান, উলামা দল, ধর্ম বিষয়ক সম্পাদক, বুড়ীর ইউনিয়ন; মাহবুবুর রহমান, সাবেক আহ্বায়ক, পৌরসভার ছাত্রদল; জামাল উদ্দিন; সাহাদাত হোসেন, জাহাজমারা সভাপতি ছাত্রদল; মো. ইদ্রিস বাকের, সাবেক যুবদল সভাপতি, বুড়িরচর ৫ নং ওয়ার্ড; আনোয়ার হোসেন, ব্যবসায়ী (আওয়ামী লীগ) বুড়ীরচর; সম্রাট আকবর হোসেন, সাবেক যুবদল সভাপতি, জাহাজমারা ইউনিয়ন; জসিমউদ্দিন, সোনাদিয়া ইউনিয়ন বিএনপি; মো. ইসমাইল হোসেন, বুড়ির চর ৫ নং ওয়াড বিএনপি; নাইম উদ্দিন, প্রবাসী, চরকিং ইউনিয়ন; কাউছার উদ্দিন, জাহাজমারা; মো. আব্দুল্লাহ, জাহাজ মারা, ২ নং ওয়াড; মো. ইরান উদ্দিন, আব্দুর রহিম বুড়িরচর ৫ নং ওয়ার্ড; মো: সাহেদ উদ্দিন, জাহাজমারা ৫ নং ওয়ার্ডে-সহ আরও অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



