দেশ থেকে বহিষ্কার

Advertisement
আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহের অভিযানে সৌদি আরব ১৪ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে দেশ থেকে বহিষ্কার করেছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত দেশটির সব অঞ্চলে যৌথ মাঠপর্যায়ের অভিযানে মোট ১৮ হাজার ২০০ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১১ হাজার ৪৪২ জন আবাসন আইন লঙ্ঘন, ৩ হাজার ৯৩১ জন সীমান্ত আইন ভঙ্গ এবং ২ হাজার ৮২৭ জন শ্রম আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন।

অভিযানের অংশ হিসেবে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকেও বিশেষভাবে নজরদারিতে রাখা হয়। এ সময় ১ হাজার ৭৬২ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় আটক করা হয়। তাদের মধ্যে প্রায় অর্ধেক ইয়েমেনি নাগরিক এবং ৫৩ শতাংশ ইথিওপিয়ান। বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধ পথে সৌদি আরব ত্যাগের চেষ্টাকালে আরও ৪৬ জনকে আটক করা হয়েছে।

নিরাপত্তা বাহিনী অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় প্রদান, নিয়োগ বা আত্মগোপনে সহায়তার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ২৫ হাজার ৪৭৭ জন প্রবাসী আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘন সংক্রান্ত আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন। এর মধ্যে ২৩ হাজার ৪৪৩ জন পুরুষ এবং ২ হাজার ৩৪ জন নারী।

আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ১৮ হাজার ৬৮৫ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৩ হাজার ১১ জনের ভ্রমণ বুকিং সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে ১৪ হাজার ৪৫১ জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধ প্রবেশ, পরিবহন, আশ্রয় বা নিয়োগে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা, অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত এবং অপরাধের তথ্য জনসমক্ষে প্রকাশসহ কঠোর শাস্তির বিধান রয়েছে।

খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘টুন্ডা শামীম’ গ্রেপ্তার

মন্ত্রণালয় আরও জানায়, এসব অপরাধকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং এগুলো আস্থাভঙ্গ ও নৈতিকতার পরিপন্থী।

সূত্র: গালফ নিউজ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.