নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: আমরা বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করিনা, করবোও না, তবে শান্ত গাজীপুর যদি অশান্ত করতে চান, চক্রান্ত করে কারো সাথে কোন বিভেদ সৃষ্টি করতে চান, জনগণের জানমালের ক্ষতি করতে চান, তাহলে বিএনপি তা শক্ত হাতে প্রতিহত করবে বলে হুশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

শ্রীপুর পৌর বিএনপি’র সভাপতি শেখ মারুফ আহমেদ সভাপতিত্বে সিনিয়র যুগ্ন সম্পাদক শাহজাহান সজলের পরিচালনায় বক্তব্য রাখেন, শ্রীপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, গাজীপুর জেলা ওলামা দলের আহŸায়ক কারী সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় কৃষকদল নেতা আব্দুল হান্নান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড আহসান কবির, বিএনপি নেতা শাহজাহান মোড়ল, শিল্পাঞ্চল শ্রমিকদলের সভাপতি কাজল ফকির, পৌর শ্রমিকদল সভাপতি মিজান মন্ডল, সাধারণ সম্পাদক এনামুল হক খোকন, পৌর জাসাসের সভাপতি আনোয়ার হোসেন, পৌর ছাত্রদল সভাপতি ছাত্রদল নেতা মামুন আকন্দ, জেলা ছাত্রদল নেতা আব্দুর রহিম, এসএম পলাশ, লিটন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



