Close up of blackjack in casino

Advertisement
জুমবাংলা ডেস্ক : জু’য়া খেলার আসর বসাতেন তিনি নিজের ঘরেই। গ্রামের বাড়ির এ বিশেষ আয়োজনে অংশ নিতেন স্ত্রীসহ অন্য নারীরা। আশেপাশের এলাকা থেকে জু’য়া খেলার জন্য তার বাড়িতে হাজির হতেন অনেকেই। ময়মনসিংহের নান্দাইলে বিএনপি নেতা আলী আসলামের বাড়িতে এ জমজমাট আয়োজন যেন ‘ঘরোয়া ক্যাসিনো’। সেখানেই বৃহস্পতিবার অভিযান চালায় পুলিশ। ভ্রাম্যমান আদালত গ্রেপ্তার করা আটজনকে তাৎক্ষনিক সাজা দিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ নান্দাইলের গাঙাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালায় পুলিশ। সেখানে স্ত্রীসহ এক বিএনপি নেতা ও সাত জু’য়াড়িকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত ছয়জনকে সাতদিনের কারাদণ্ড দেন। আটক দুই নারীকে ২শ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। গ্রেপ্তারকৃতরা হলেন – বিএনপি নেতা আলী আসলাম (৪২), তার স্ত্রী মিলনা বেগম (৩৫), মঞ্জিল মিয়া (৫০), বাচ্চু মিয়া (৪৫), উজ্জল মিয়া (৩২), আব্দুল জব্বার(৪৫), সুলতান মিয়া(৬৫) ও পারুল বেগম (৩২)। গ্রামের বাড়িতে জু’য়ার আসর ও সাজা প্রদানের এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরী হয়েছে।

নান্দাইল থানার ওসি মনসুর আহাম্মাদ জানান, পংকরহাটি গ্রামে একটি বাড়িতে জু’য়ার আসর চলছে জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালায়। এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ বিএনপি নেতা আসলামের বাড়ি ঘিরে ফেলে। সেখানে বাড়ির ভিতরে একটি ঘরে পাওয়া যায় জু’য়ার আসর। জু’য়ার টেবিল থেকে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে জু’য়ার আসর থেকে গ্রেপ্তারের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহিম সুজন ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার। দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে আদালত বসিয়ে গ্রেপ্তারকৃতদের বিচার করেন। অপরাধ স্বীকার করে নেয়ার পর ভ্রাম্যমান আদালত বিএনপি নেতা আসলামসহ ছয়জনকে সাত দিনের কারাদণ্ড দেন। দুই নারীকে অর্থদণ্ড দেয়ার পাশপাশি সতর্ক করা হয়। কারাদণ্ড প্রাপ্তদের সাজা পরোয়ানা দিয়ে সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.