biki-20191002172535

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার এক বিকিনি মডেলকে একনজর দেখার জন্য ১৬ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি প্রায় ১৩৪ কোটি ৯৪ লাখ ৬৪ হাজার টাকা) উপহার দেয়ার খবরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সা’দ হারিরি। সোমবার মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস মডেলকে হারিরির উপহার দেয়ার এ খবর প্রকাশ করেছে।

model-20191002172648সংবাদটি প্রকাশ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে লেবানিজরা ব্যাপক বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন; লেবাননের এই প্রধানমন্ত্রীকে ঘিরে শুরু হয়েছে তুমুল সমালোচনা।

সোমবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে সিচেলিস দ্বীপে দক্ষিণ আফ্রিকার মডেল ক্যানডাইস ভ্যান ডার মারউইর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন লেবাননের প্রধানমন্ত্রী হারিরি। ওই সময় তিনি দক্ষিণ আফ্রিকান এই মডেলকে ১৬ মিলিয়ন ডলার উপহার দেন।

দক্ষিণ আফ্রিকার আদালতের কাছ থেকে পাওয়া নথি ও বেশকিছু বিবৃতির বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এই প্রতিবেদন করার দাবি জানিয়েছে। তবে লেবাননের দুই মেয়াদের এই প্রধানমন্ত্রী বিকিনি মডেল ক্যানডাইস ভ্যান ডার মারউইকে ওই অর্থ দু’বারে দেন। এর মধ্যে প্রথমবার ক্যানডাইসের অ্যাকাউন্টে প্রথম অর্থ স্থানান্তর হয় ২০১৩ সালে।

সেই সময় হারিরি লেবাননের ক্ষমতাসীন সরকারে ছিলেন না। ফোর্বস ম্যাগাজিন বলছে, ২০১৩ সালে হারিরির সম্পদের পরিমাণ ছিল ১ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার (১৯০ কোটি ডলার)। তবে মডেলকে নগদ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থ উপহার দেয়ায় লেবানন কিংবা দক্ষিণ আফ্রিকার আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।

কিন্তু সোমবার এই সংবাদ জানাজানি হওয়ার পর দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ব্যাপক সমালোচনার মুখে পড়েন লেবাননের প্রধানমন্ত্রী হারিরি। দেশটির মানুষ হতবাক হয়েছেন যে, কীভাবে একজন ব্যবসায়ী ও মিডিয়া মুঘল ব্যবসায় ধস চলাকালীনও এ ধরনের বিলাসী কর্মকাণ্ড করতে পারেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.