Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : সামরিক জান্তার হাতে আটক মিয়ানমারের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান নেত্রী অং সান সু চির বিচার আগামী সপ্তাহের সোমবার (১৪ জুন) থেকে শুরু হতে যাচ্ছে।

সু চির আইনজীবী মিন মিন সো বার্তা সংস্থা এএফপি’কে এ তথ্য জানিয়েছেন।

নোবেলজয়ী এই নেত্রীর বিরুদ্ধে গত বছরের নির্বাচনী প্রচারণার সময় করোনাভাইরাসের বিধিনিষেধ ভঙ্গ ও অবৈধভাবে ওয়াকি-টকি রাখার অভিযোগ আনা হয়েছে।

মিন মিন সো সোমবার বলেন, ১৪ জুন নির্ধারিত পরবর্তী শুনানিতে ‘আমরা মামলার বাদী ও সাক্ষীদের জবানবন্দি শুনব।’

মিন মিন বলেন, ‘তিনি (সু চি) সবার সুস্থতা কামনা করেছেন।’

চলতি বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে। সুচি ও সরকারের প্রেসিডেন্টসহ অনেক আইনপ্রণেতাকে আটক করে সেনাবাহিনী। অভ্যুত্থানের পর থেকেই দেশটির জনসাধারণ জান্তা সরকারের বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভ শুরু করে। এসব বিক্ষোভ অত্যন্ত নিষ্ঠুরভাবে দমন করেছে জান্তা সরকার। নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত দেশটিতে প্রায় ৮৫০ জন বিক্ষোভকারী নিহত হন।

জান্তা সরকারের হাতে গৃহবন্দি হওয়ার পর থেকে সু চির আইনজীবী মাত্র দু’বার তার সঙ্গে দেখা করতে পেরেছেন। এসময় বারবার তার মামলার তারিখ পেছানো হয়েছে এবং তার সঙ্গে দেখা করতে আইনজীবীকে বেশ বেগ পেতে হয়েছে।

জান্তা সরকার ইতোমধ্যে সু চির দল এনএলডি বিলুপ্ত করার হুমকিও দিয়েছে। জান্তা সমর্থিত নির্বাচন কমিশনের অভিযোগ, ২০২০ সালের নির্বাচনে এনএলডি জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় এসেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.