আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার বলেছেন, কিয়েভ রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে “বিজয় পরিকল্পনা” “পুরোপুরি প্রস্তুত” করেছে।

ভলোদিমির জেলেনস্কি

Advertisement

ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

তিনি এর আগে বলেছিলেন যে এ মাসে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে তিনি তার “বিজয় পরিকল্পনা” আলোচনা করবেন।

তিনি বলেন, আজ আমরা বলতে পারি যে আমাদের বিজয় পরিকল্পনা, সমস্ত পয়েন্ট, সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে।
জেলেনস্কি তার দৈনিক সান্ধ্য ভাষণে বলেন, সবকিছু ঠিক করা হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- এটি বাস্তবায়নের সংকল্প।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ৩০ মাসেরও বেশি সময় ধরে চলছে এবং জেলেনস্কির ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলের কিছু অংশ নিয়ন্ত্রণ করছে এবং মস্কো পূর্ব ইউক্রেনের অভ্যন্তরে কিছুদূর অগ্রসর হয়েছে এমন সময় এই ঘোষণা এসেছে।

জেলেনস্কি আরও বলেন, শান্তির কোনো বিকল্প হতে পারে না, কোনোভাবে যুদ্ধ বন্ধ রাখা হলে বা অন্য কোনো কারসাজি করা হলে তা কেবল রাশিয়ার আগ্রাসনকে আরেক স্তরের দিকে নিয়ে যাবে। আমাদের ইউক্রেনের জন্য এবং ফলত সমগ্র ইউরোপের জন্য নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী নিরাপত্তা দরকার।

যে ১২ নির্দেশনা দিলেন প্রধান বিচারপতি

জেলেনস্কি বলেন, তিনি নভেম্বরে যুদ্ধ শেষ করার লক্ষ্যে তার রূপরেখা তুলে ধরতে আরেকটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনের কথা ভাবছেন, যেখানে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.