
মোট পাওয়া অনুদানের অর্ধেক তিনশ ৫৬ কোটি টাকা এসেছে টাটা নিয়ন্ত্রিত প্রগ্রেসিভ ইলেক্টোরাল ট্রাস্ট থেকে। এই নথি অনুসারে ভারতের সবচেয়ে ধনী দ্য প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট পার্টিকে দিয়েছে ৫৪.২৫ কোটি টাকা। এই প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট-কে বড় বড় কর্পোরেট সংস্থা নিয়ন্ত্রণ করত; যাদের মধ্যে রয়েছে – ভারতি গ্রুপ, হিরো মোটকর্প, জুবিলান্ট ফুডওয়ার্কস, ওরিয়েন্ট সিমেন্ট, ডিএলএফ, জেকে টায়ারস।
এসব তথ্যে রয়েছে চেক বা অনলাইন পেমেন্টের মাধ্যমে পার্টির কাছ থেকে প্রাপ্ত ২০ হাজার টাকা ও তার উপরে অনুদানে কথা। নির্বাচনী বন্ড আকারে প্রাপ্ত অনুদান ফাইলিংয়ের অন্তর্ভুক্ত ছিল না। এই নথি জানাচ্ছে, বিজেপি ব্যক্তি, সংস্থার পাশাপাশি নির্বাচনী ট্রাস্টের অনুদান পেয়েছিল।
নির্বাচনী বিধি অনুসারে, রাজনৈতিক দলগুলো অর্থ বছরে প্রাপ্ত সমস্ত অনুদান প্রকাশ করার বাধ্যবাধকতা রয়েছে। বর্তমানে রাজনৈতিক দলগুলো জানাতে বাধ্য নয়, যদি কোনো ব্যক্তি বা সংগঠন ২০ হাজার টাকার কম অনুদান দেয় এভাবে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



