
অভিযুক্ত মনোজ শোকিন নাঙ্গলোই বিধানসভায় বিজেপি থেকে দুইবারের নির্বাচিত সাংসদ ছিলেন।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলেছে, মনোজের পুত্রবধূর অভিযোগ, গত বছরের ৩১ ডিসেম্বর নিউ ইয়ারের এক পার্টি শেষ করে শ্বশুববাড়ি যান তিনি। ওই সময় তার স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে শ্বশুর মনোজ শোকিন তাকে নির্যাতন করেন
পুলিশের কাছে দেয়া তার বর্ণনা অনুযায়ী, সেই রাতে ম’দ্যপ ছিলেন সাবেক সাংসদ মনোজ। রাত প্রায় দেড়টার দিকে পুত্রবধূর ঘরের দড়জায় বারবার করাঘাত করে তাকে দরজা খুলতে বলেন মনোজ। দরজা খোলার পার সঙ্গে সঙ্গে তাকে নির্যাতন শুরু করেন এই সাবেক সাংসদ। এসময় ভুক্তভোগী চিৎকার করার চেষ্টা করলে বন্দুকের ভয় দেখিয়ে চুপ থাকতে বলা হয় এবং তার ভাইকেও খুন করার হুমকি দেয়া হয়।
পুলিশ জানিয়েছে, আইপিসি-র ৩৭৬, ৫০৬ ধারায় আনীত অভিযোগটির তদন্ত শুরু হয়েছে। পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন, এই মামলায় তদন্ত এগোচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



