
জুমবাংলা ডেস্ক : রাষ্ট্রায়ত্ত সরকারি সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ কম্পানি লিমিটেড (বিটিসিএল) টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে আইজিডব্লিউ রেভিনিউ শেয়ারিং বাবদ ১৩ কোটি ৭০ লাখ ৪৮ হাজার টাকা পরিশোধ করেছে। আজ রবিবার (১২ সেপ্টেম্বর) বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের অফিস কক্ষে বিটিআরসি ও বিটিসিএলের ঊধ্বর্তন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সংক্রান্ত চেক হস্তান্তর করা হয়।
সরকারের অডিট অধিদপ্তরের অডিট আপত্তি অনুসারে ২০১৬-১৭ থেকে ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত এ খাতে বিটিসিএলের কাছে বিটিআরসি’র পাওনা ৫২৯ কোটি ৪০ কোটি টাকা। ওই অডিট আপত্তির পরিপ্রেক্ষিতে আজ ১৩ কোটি ৭০ লাখ ৪৮ হাজার টাকা পরিশোধ করা হয়। বিটিআরসি ও বিটিসিএলের সংশ্লিষ্ট কর্মকর্তারা অডিট আপত্তির দাবি নামার চূড়ান্ত বকেয়া নির্ধারণ করবেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিটিআরসি’র ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন, বিটিআরসি’র অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের মহাপরিচালক মো. মেসবাহুজ্জামান, বিটিআরসি সচিব মো. জহিরুল ইসলাম, বিটিসিএলের মহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড পিআর) মীর মোহাম্মদ মোরশেদ এবং মহাব্যবস্থাপক (ফিন্যান্স) মো. মাজহারুল ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


