Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : করোনার মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেওয়ার বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ত্যাগ করতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে নির্দেশনা দিয়েছে তার বিরুদ্ধে মামলা দায়ের করছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য।

প্রেসিডেন্ট ট্রাম্প সরকারের নির্দেশনার বিরুদ্ধে মামলার বিষয়টি বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এক বিবৃতিতে নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পরিস্থিতি এখনো উঠতির দিকে থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিতে উঠেপড়ে লেগেছে ট্রাম্প প্রশাসন। বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ত্যাগ করার নির্দেশনার বিষয়টিও ভালো দেখছে না ক্যালিফোর্নিয়া।

সরকারের এসব নীতিকে অনৈতিক বলে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেলের বিবৃতিতে বলা হয়েছে- “ট্রাম্প প্রশাসনের বেআইনি নীতি কভিড-১৯ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের কলেজগুলোতে পড়াশোনা করা হাজার হাজার শিক্ষার্থীর নির্বাসন শঙ্কা তৈরি হয়েছে।”

গত সোমবার যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) এক ঘোষণায় বলা হয়, আসছে সেমিস্টারের জন্য যেসব শিক্ষার্থী পুরোপুরি অনলাইন ক্লাসের জন্য নিবন্ধিত হয়েছেন তাদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। আর যারা যুক্তরাষ্ট্রে আছেন তাদের দেশটি ছাড়তে হতে পারে।

চলমান করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতেই ট্রাম্প প্রশাসন এমন নির্দেশনা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রে কভিড-১৯ পরিস্থিতি দিন দিন খারাপের দিতে যাচ্ছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা শনাক্ত করা হয়েছে রেকর্ড ৬৫ হাজার বেশি মানুষের শরীরে। বিশেষ করে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে অবস্থা বেশি খারাপ।

এই অবস্থার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে ট্রাম্প প্রশাসনের করা সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জাভিয়ের বেসেরা।

ট্রাম্প প্রশাসনের এই নির্দেশনার বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মামলার বাদী ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয়। আসছে শরৎ সেমিস্টারের জন্য সেখানকার ১০ হাজার বিদেশি শিক্ষার্থীর অধিকাংশই অনলাইনে ক্লাস করার আবেদন করেছেন। অনলাইন ক্লাসের জন্য আবেদন করেছেন বিশ্ববিদ্যালয়টির যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরাও।

বিবৃতিতে জেনারেল জাভিয়ের বেসেরা বলেন, “ট্রাম্প প্রশাসনের প্রতি ধিক। তারা শুধু যেসব শিক্ষার্থীরা কলেজগুলোতে চান্স পেয়েছে তাদের শিক্ষার সুযোগগুলোই ঝুঁকিতে ফেলছে না শিক্ষার্থীদের স্বাস্থ্য ও ভালোর দিকটাও হুমকিতে ফেলেছে।”

এদিকে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে আগেই মামলা করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.