Advertisement

জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে চাঁদা চাইতে গিয়ে আলী আজম নামে এক সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা অপর এক সাংবাদিক পালিয়ে যান।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার শরীফপুর ইউনিয়নের পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত আলী আজম ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক সত্যের দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

শরীফপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, মঙ্গলবার সকালে স্কুল শুরুর পর আলী আজম ও আশিকুর রহমান রনি বিদ্যালয়ে গিয়ে নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। পরে তারা বিদ্যালয়ের হাজিরা খাতা ও বিভিন্ন নথিপত্র দেখতে চান। শিক্ষকরা তাদেরকে হাজিরা খাতা ও নথি দেখাতে অস্বীকার করায় আলী আজম ও রনি শিক্ষকদের উপর ক্ষিপ্ত হন।

এক পর্যায়ে তারা বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করবেন বলে জানান। শিক্ষকরা তাদের অপরাধ কি জানতে চাইলে সাংবাদিক পরিচয় দেওয়া দু’জন বিষয়টি সমাধান করার কথা বলেন ও শিক্ষকদের কাছে ২০ হাজার টাকা চান।

শিক্ষকরা টাকা দিতে অস্বীকার করেন। এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে আশিকুর রহমান রনি পালিয়ে যান। এলাকাবাসী তখন আলী আজমকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়।

এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান মামলা করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.