
মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
দলীয় সূত্র জানায়, ১৬ জানুয়ারি অনুষ্ঠিত দাগনভূঞা পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন গাজর প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী ছিলেন। তিনি দলীয় প্রার্থী জাকির হোসেনকে পরাজিত করে কাউন্সিলর নির্বাচিত হন। একইভাবে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে পাঞ্জাবী প্রতীক নিয়ে নির্বাচিত হন। তিনি ওই ওয়ার্ডে উঠ পাখি প্রতীকের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সালাহ উদ্দিন রুবেলকে পরাজিত করেন।
দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের দলীয় প্যাডে প্রচারিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্তে দাগনভূঞা পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড সভাপতি জাকির হোসেন ও ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়াকে দলীয় শৃংখলা ভঙ্গের কারণে দলের প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



