Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিধানসভার আস্থা ভোটে জয়ী বিজয়ের টিভিকে
আন্তর্জাতিক ওপার বাংলা

বিধানসভার আস্থা ভোটে জয়ী বিজয়ের টিভিকে

By Shamim RezaMay 13, 20262 Mins Read

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ‘থালাপতি’ বিজয় এখন আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী। বিধানসভার নাটকীয় আস্থা ভোটে জয় পেয়ে তার দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) সরকার টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে।

বিজয়

Advertisement

আজ বুধবার অনুষ্ঠিত এ আস্থা ভোটে মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকের পক্ষে ভোট দেন ১৪৪ জন বিধায়ক। দলটির বিপক্ষে ভোট পড়ে ২২টি এবং পাঁচজন সদস্য ভোটদানে বিরত থাকেন।

এর মধ্য দিয়ে ডিএমকে ও এআইএডিএমকের ৬২ বছরের রাজনৈতিক আধিপত্য ভেঙে নতুন অধ্যায়ের সূচনা করল বিজয়ের দল। বুধবার ভারতীয় বার্তাসংস্থা দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ভোট শুরুর আগে দ্রাবিড় মুন্নেত্র কাজাগম (ডিএমকে) বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিন টিভিকে সরকারের সমালোচনা করে বক্তব্য দেওয়ার পর দলটির ৫৯ বিধায়ক বিধানসভা থেকে ওয়াকআউট করেন।

অন্যদিকে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজাগমের (এআইএডিএমকে) ৪৭ বিধায়ককে সরকারের বিপক্ষে ভোট দেওয়ার নির্দেশ দেওয়া হলেও দলের নেতা এস.পি. ভেলুমানির নেতৃত্বে ২৫ বিদ্রোহী বিধায়ক টিভিকের পক্ষে ভোট দেন।

আস্থা ভোটে জয়ের পর মুখ্যমন্ত্রী বিজয় বলেন, ‘আমাদের দলের নির্বাচনী প্রতীক বাঁশির শব্দ ইতিহাস বদলে দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা নিজেদের সংখ্যালঘু সরকার বলব… এমন একটি সরকার, যা সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে।’

এর আগে গত ৪ মে প্রকাশিত নির্বাচনের ফলে টিভিকে একাই ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পায়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে দলটি ১০ আসন পিছিয়ে ছিল।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

পরে কংগ্রেসের পাঁচজন বিধায়কের সমর্থন পায় টিভিকে। টানা চার দিনের আলোচনা ও রাজনৈতিক দর-কষাকষির পর বামফ্রন্ট, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সমর্থনে আরও আটটি ভোট নিশ্চিত হওয়ার পর গত রোববার সরকার গঠনে শপথগ্রহণ করে দলটি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ইরান সামরিক প্রধান

খামেনির ‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরান সামরিক প্রধানের

July 3, 2026
রুশ যুগলের কাণ্ড

নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড

July 3, 2026
খামেনি

প্রদর্শিত হয়েছে ৫ কফিন, খামেনি ছাড়া রয়েছে যাদের মরদেহ

July 3, 2026

Latest News

ইরান সামরিক প্রধান

খামেনির ‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরান সামরিক প্রধানের

রুশ যুগলের কাণ্ড

নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড

খামেনি

প্রদর্শিত হয়েছে ৫ কফিন, খামেনি ছাড়া রয়েছে যাদের মরদেহ

Oil

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বের বৃহত্তম মুসলিম-প্রধান দেশ

Khameni-coffine

শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

asia-market

কৃত্রিম বুদ্ধিমত্তার স্টকে ধস, এশিয়ার দুই বাজারে পতনের ধারা

বাবার জানাজা

নিরাপত্তা শঙ্কায় বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি

Tea

অফিসে বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় ১৭ বছরের চাকরি হারালেন পিয়ন

জাপান

ইয়েনের দরপতন ঠেকাতে কৌশল বদলাচ্ছে জাপান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa