Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় শিক্ষা স্লাইডার

বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 31, 2019Updated:ডিসেম্বর 31, 20192 Mins Read
বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছবি: পিআইডি
Advertisement

জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ শিক্ষাবর্ষের জন্য আজ বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।

এদিকে ১ জানুয়ারি দেশব্যাপী জাতীয় পাঠ্যপুস্তক উৎসব উদযাপিত হবে।

প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

এরআগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেসিডি) ফলাফল এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রাথমিক শিক্ষা সমাপনীর (পিইসি) ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

দেশের ৪২ মিলিয়নের বেশি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে ১ জানুয়ারি ৩,৫৩,১৪৪,৫৫৪টি বই তুলে দেয়া হবে।

সরকার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও এবতেদায়ীসহ সকল স্তরের শিক্ষার্থীদের জন্য যথাযথ মান সংরক্ষণের মাধ্যমে এই বইগুলো মুদ্রণ করেছে। সব শিক্ষার্থী নতুন বছরের প্রথম দিন বিনামূল্যে বই পাবে।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ভাষণকালে বলেন, জাতি ১ জানুয়ারি দেশব্যাপী জাতীয় পাঠ্যপুস্তক উৎসব উদযাপনের জন্য প্রস্তুত।

তিনি বলেন, বাংলাদেশ জানুয়ারির প্রথম দিন ব্যাপকসংখ্যক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে পুস্তক বিতরণ করে বিশ্বে এক নজিরবিহীন উদাহরণ স্থাপন করেছে।

তিনি বলেন, নতুন বই পাওয়ার আনন্দই আলাদা।

বিশেষজ্ঞরা সরকারের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন, এতে ঝরে পড়ার হার কমেছে এবং প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

তারা বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণকে শিক্ষা ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে অভিহিত করে বলেন, এই কর্মসূচি শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখতে উৎসাহ দিয়েছে।

বর্তমান সরকার ২০১০ সাল থেকে পাঠ্যপুস্তক বিতরণ করছে।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রীর নবনিযুক্ত মুখ্য সচিব ড. আহমাদ কায়কাউস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের বিদায়ী সচিব মো. সোহরাব হোসেইন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, প্রেস সচিব ইহসানুল করিম, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেইন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব মো. মাহবুব হোসেন অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র:বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa