Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : বিনামূল্যে বার্গার দিতে অস্বীকৃতি জানানোয় একটি বার্গার চেইন শপের ১৯ জন কর্মী সাত ঘণ্টা ধরে আটকে রেখেছিল একদল পুলিশ।

পাকিস্তানের লাহোর শহরের জনি অ্যান্ড জোগনুতে এ ঘটনা ঘটে বলে এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এ ঘটনার পর দেশজুড়ে তীব্র প্রতিবাদের পর অভিযুক্ত ৯ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে দেশটির পুলিশের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়,জনপ্রিয় ওই চেইন শপে স্থানীয় সময় শনিবার রাতে একদল পুলিশ গিয়ে সেখানকার কর্মীদের কাছে ফ্রিতে বার্গান চান। কিন্তু কর্মীরা তাতে রাজি না হওয়ায় প্রায় সাত ঘণ্টা তাদের আটকে রাখা হয়। এ সময় দোকানটিতে অনেক গ্রাহকই খাবারের আশায় বসে ছিলেন।

এ ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ফাস্ট ফুড চেইনশপটি জানিয়েছে, আমাদের রেস্টুরেন্টে কর্মীদের সঙ্গে এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। তবে আমরা নিশ্চিত করতে চাই যে এই ধরনের ঘটনা এবারই শেষ।

ওই রেস্টুরেন্টটির এক কর্মী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন,আটক কর্মীদের সবাই তরুণ। তাদের অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এদিকে, এ ঘটনার প্রতিক্রিয়ায় প্রাদেশিক পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ইমান গনি টুইটারে জানান, কাউকে আইন হাতে তুলে নিতে দেওয়া হবে না।

পাকিস্তানের পুলিশ কর্মকর্তাদের দুর্নীতি ও ঘুষ গ্রহণের জন্য কুখ্যাতি আছে। এছাড়া দেশটির পুলিশের বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করার অভিযোগও শোনা যায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.