Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে প্রকৃত আসামির সঙ্গে নাম ও বাবার নামের মিল থাকায় এক চা দোকানিকে জেলে পাঠিয়েছে পুলিশ। গত পাঁচ দিন ধরে জেল খাটছেন নিরাপরাদ চা দোকানি রফিকুল ইসলাম। গত শুক্রবার (১৭ই জানুয়ারি) বিকেলে চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মামলার মূল আসামি রফিকুল ইসলামের জাতীয় পরিচয়পত্র (১৯৮০৩৩২৮৬০৮০৪১৮৯৭) অনুযায়ী তার জন্ম তারিখ ১৬ই জানুয়ারি ১৯৮০, বাবা- নুর মোহাম্মদ, মা- রহিমা খাতুন এবং ভোটার সিরিয়াল নং- ১৬১১। পুলিশের ভুলে গ্রেফতার হওয়া কেওয়া পশ্চিম খণ্ড মসজিদ মোড় এলাকার নুর নুর মোহম্মদের ছেলে মো. রফিকুল ইসলাম। জাতীয় পরিচয়পত্র (৩৩২৮৬০৮০৪৪১৫২) অনুযায়ী তার জন্ম ২ এপ্রিল ১৯৭৭। তার বাবার নামও নূর মোহাম্মদ, মায়ের নাম জামিনা খাতুন।

জানা যায়, তিন-চার বছর আগে শ্রীপুর বনবিভাগ অবৈধ করাতকলে গজারি গাছ চেড়াইয়ের অভিযোগে শ্রীপুর পৌর এলাকার ৮নং ওয়ার্ডের কেওয়া পশ্চিম খন্ডের নুর মোহাম্মদের ছেলে মো. রফিকুল ইসলামকে আসামি করে মামলা করেন। পরবর্তীতে মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে এ মামলায় গ্রেফতার পরোয়ানা জারি করে আদালত। গত শুক্রবার (১৭জানুয়ারি) শ্রীপুর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কফিল উদ্দিন আদালতের পরোয়ানা তামিল করতে কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মসজিদ মোড় এলাকায় যান। সেখান গিয়ে তিনি নুর মোহাম্মদের ছেলে রফিকুল ইসলামকে খুঁজতে থাকেন। মসজিদ মোড়ের পাশেই চা দোকানি রফিকুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে বলে জানান।

পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার কথা বললে স্থানীয়রা জানান, তিনি কখনই কাঠের ব্যবসা করেননি। তিনি মূল আসানি নন। এ সময় চা দোকানি রফিকুলও পুলিশের কাছে খুব অনুনয়-বিনয় করছিলেন। কিন্তু পুলিশ কারও কথা না শুনে চা দোকানি রফিকুল ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।

মামলার প্রকৃত আসামি রফিকুল ইসলাম জানান, তিনি দীর্ঘ ২০-২২ বছর ধরে কাঠের ব্যবসা করছেন। বন বিভাগ কারণে-অকারণে কয়েকটি মামলা দিয়েছিল। যে মামলাটিতে পুলিশ ভুলবশত চা দোকানি রফিকুলকে গ্রেফতার করেছে সেই মামলায় তিনি জামিনে রয়েছেন। জামিনে থাকার পরও পুলিশের এমন আচরণে হতবাক হয়েছেন তিনি।

এ ব্যাপারে শ্রীপুর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কফিল উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google