জুমবাংলা ডেস্ক : রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সাতজন শিক্ষার্থীকে চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন তিন শিক্ষার্থী।

Advertisement

রবিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন, বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা ঘটেছে বলে শুনতে পাই। এই ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। যাদের মধ্যে দুইজনের পা ভেঙে গেছে আরেকজন মাথায় সামান্য ব্যথা পেয়েছে। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি আটক করেছে।

নির্মাতা রনির সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন সাদিয়া আয়মান

তিনি আরও বলেন, প্রাইভেটকার চালক নিজেই মালিক। তাকে থানায় আনা হয়েছে। আহতদের পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তৃতীয় টার্মিনালের বিপরীত পাশের রাস্তা দিয়ে ৭ জন শিক্ষার্থী হেঁটে যাচ্ছেন। এমন সময় তাদের পিছন থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার এসে তাদের ওপরে উঠে যায়। গাড়িটি শিক্ষার্থীদের ধাক্কা দেওয়ার পর কয়েকজন শিক্ষার্থী রাস্তায় পড়ে যেতে দেখা যায়। পরে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন। ‌

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.