Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বিমানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে ইউটিউবারের বিরুদ্ধে জিডি
জাতীয়

বিমানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে ইউটিউবারের বিরুদ্ধে জিডি

By Saiful IslamMay 19, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিমান কর্তৃপক্ষ একটি ইউটিউব চ্যানেলের পরিচালক ও কনটেন্ট ক্রিয়েটর জনৈক হাসনাত খানের বিরুদ্ধে এই জিডি করেছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক ও বিমান কর্তৃপক্ষ জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

আজিজুল হক জানান, বিমানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে ১৭ মে বিমানের মিজানুর রহমান নামে এক কর্মকর্তা বাদী হয়ে একটি জিডি করেছেন। অভিযোগটি যাচাই-বাছাইয়ের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন এলে হাসনাত খান নামে ওই ব্যক্তির বিরুদ্ধে সাইবার ক্রাইম আইনে মামলা করা হতে পারে।

জিডিতে বিমান কর্তৃপক্ষ অভিযোগ করেছে, হাসনাত খান নামের ওই ব্যক্তি তাঁর ইউটিউব চ্যানেল থেকে মাসখানেক আগে ‘এ যেন সরাসরি ডাকাতি, পাপের বোঝা জনগণের উপর’ এবং এর দুই দিন আগে ‘পুরো বিমানবন্দরে রেড অ্যালার্ট, দ্রুত পদক্ষেপে স্পেশাল ফোর্স’ শিরোনামে দুটি ভিডিও কনটেন্ট পোস্ট করেন।

বিমানের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা একটি অভিযোগ দিয়েছি থানায়। থানা-পুলিশ এটির আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। ধাপে ধাপে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।’

জিডিতে অভিযোগ করা হয়, ভিডিওতে ওই ব্যক্তি বিমান সম্পর্কে যারপরনাই মিথ্যাচার করেছেন এবং আক্রমণাত্মক ভাষায় মনগড়া তথ্য দিয়ে বিমানের অপূরণীয় সম্মানহানি করেছেন। হজ ফ্লাইটের ভাড়াসংক্রান্ত বিষয়েও হাসনাত খান আংশিক তথ্য প্রকাশ করে জনমনে বিভ্রান্তি তৈরি করেছেন। জেট ফুয়েলের অস্বাভাবিক দাম বৃদ্ধি ছাড়াও সৌদি সিভিল অ্যাভিয়েশন কর্তৃক আরোপিত নিয়মের কারণে হজ ফ্লাইটের ভাড়া বৃদ্ধি পেয়েছে। কিন্তু এ বিষয়গুলো তিনি কৌশলে এড়িয়ে গেছেন এবং বিমানের ওপর আক্রমণাত্মক ও অবমাননাকর ভাষায় চড়াও হয়েছেন। এ ছাড়া বিমানে যান্ত্রিক ত্রুটির বিষয়টি তিনি ব্যাপক গুরুত্ব দিয়ে প্রচার করে বিমান সম্পর্কে মানুষকে ভুল বার্তা দিয়েছেন এবং অনাস্থা সৃষ্টির প্রয়াস চালিয়েছেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় অপপ্রচারের অভিযোগে ইউটিউবারের জিডি, বিমানের বিরুদ্ধে
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নাহিদ ইসলাম

নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম

February 5, 2026
ভোটকেন্দ্রে বিএনসিসি

ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল

February 5, 2026
রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

February 5, 2026
Latest News
নাহিদ ইসলাম

নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম

ভোটকেন্দ্রে বিএনসিসি

ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল

রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ডা. জুবাইদা রহমান

এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান

নির্বাহী প্রকৌশলী

দুর্নীতির দায়ে গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

গ্যাসের স্বল্পচাপ

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

স্বরাষ্ট্র উপদেষ্টা

মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ : স্বরাষ্ট্র উপদেষ্টা

EC Logo

পোস্টাল ভোট গড়তে পারে জয়-পরাজয়ের ব্যবধান

নবম পে স্কেল

পে স্কেল: নতুন করে শঙ্কায় কয়েক লাখ শিক্ষক-কর্মচারী

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে

বৃহস্পতিবার রাত থেকে গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.