Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বিমান অফিসে টিকেটপ্রত্যাশীদের উপচে পড়া ভিড়, ধাক্কাধাক্কি-ভাঙচুর
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

বিমান অফিসে টিকেটপ্রত্যাশীদের উপচে পড়া ভিড়, ধাক্কাধাক্কি-ভাঙচুর

By Saiful IslamAugust 13, 20202 Mins Read

বিমান অফিসে টিকেটপ্রত্যাশীদের উপচে পড়া ভিড়, ধাক্কাধাক্কি-ভাঙচুর

Advertisement
জুমবাংলা ডেস্ক : টিকেটপ্রত্যাশী যাত্রীদের অস্বাভাবিক চাপে চট্টগ্রাম নগরীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। যাত্রীদের হট্টগোল ও ধাক্কাধাক্কির পাশাপাশি অফিসে ভাঙচুরও হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল থেকে নগরীর ষোলশহরে বিমান বাংলাদেশের অফিসে হাজারখানেক টিকেটপ্রত্যাশী ভিড় করেন। এরা সবাই মধ্যপ্রাচ্যের আবুধাবি যাওয়ার জন্য টিকেট কাটতে এসেছিলেন। তাদের কারও ভিসার মেয়াদ শেষ, কেউ সেই দেশ থেকে ভিসার অ্যাপ্রুভাল এনেছেন। কেউ কেউ বলছেন, এক সপ্তাহের মধ্যে যেতে না পারলে ভিসা বাতিল হয়ে যাবে। কিন্তু পর্যাপ্ত ফ্লাইট না থাকায় সবাই কাঙ্ক্ষিত টিকেট পাচ্ছিলেন না বলে হট্টগোল শুরু হয়ে যায়।

সংশ্লিষ্টরা জানান, টিকেটের জন্য বুধবার ভোর থেকেই বিমান অফিসে ভিড় শুরু হয়। ভিড়ের চাপ সামলাতে না পেরে নগরীর পাঁচলাইশ থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে টিকেটপ্রত্যাশীদের লাইনে দাঁড় করিয়ে শৃঙ্খলা আনার চেষ্টা করেন। তবে দুপুরের দিকে ভিড় বেশি হলে ধাক্কাধাক্কি ও হইচই শুরু হয়। একপর্যায়ে বিমান অফিসের বাইরে কাচের দরজা ভাঙচুরের ঘটনা ঘটে।

জানত চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘বিমান অফিসে প্রতিদিন লোক আসত ২০-৫০ জন। সেখানে মঙ্গলবার এসেছে কমপক্ষে ৫০০ জন। বুধবার হাজারখানেক। যারা এসেছেন, তাদের অনেকের আগের বুকিং ছিল, কিন্তু বিমান চলাচল বন্ধ থাকায় যেতে পারেননি। এখন আবার শিডিউল নিতে এসেছেন। কিন্তু বিমান কর্তৃপক্ষের কাছে এত টিকেট নেই। তখন হইচই ও ধাক্কাধাক্কি হয়েছে। এতে বিমান অফিসের মূল কাউন্টারের বাইরে একটি কাচের দরজা ভাঙচুর হয়েছে। পরে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।’

বিমান বাংলাদেশ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে সপ্তাহে চারটি ফ্লাইট যাচ্ছে আবুধাবিতে। আরও দুটি ফ্লাইটের জন্য আবেদন করেছে সংস্থাটি। সেই দু’টি ফ্লাইটের অনুমোদন পাওয়া গেলে আর সংকট থাকবে না বলে তারা মনে করছেন।

জনশক্তি কার্যালয়ের হিসাব বলছে, করোনা পরিস্থিতিতে দেশে প্রায় এক লাখ অভিবাসী আটকা পড়েছেন। সূত্র : সারাবাংলা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

June 24, 2026
যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

June 24, 2026
রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

June 24, 2026

Latest News

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Loha

ফোন রিসিভ করে একজন জানান, মোবাইলের মালিক বেঁচে নেই

মরদেহ

ঘরে চিরকুট রেখে মসজিদে পাওয়া গেলো ইমামের ঝুলন্ত মরদেহ

Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa