আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের আসর ছেড়ে কনে দৌড়ালেন থানায়। বরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ভেঙে দিলেন বিয়ে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সাম্ভালে।
বিয়ের আসর

Advertisement

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৬ নভেম্বর বিয়ে হয় ওই দম্পতির। ২৮ নভেম্বর পাভাসা গ্রামে চলছিল বিয়ের পরবর্তী অনুষ্ঠান (রিসেপশন)। বর ও কনে সেজেগুজে মঞ্চে বসেছিলেন। হঠাৎই প্রায় ৩০০ অতিথির সামনে স্ত্রীর ঠোঁটে ঠোঁট রাখলেন বর। এতে বেজায় চটে গেলেন কনে। মঞ্চ থেকে নেমে সোজা চলে গেলেন নিজের ঘরে। পরিবারের বাকি সদস্যরা কনেকে শান্ত করার নানা চেষ্টাও করলেন। কিন্তু তাতেও শান্ত হলেন কনে। চলে গেলেন থানায়। অভিযোগ দায়ের করলেন স্বামীর বিরুদ্ধে।

পুলিশকে কনে জানান, “আমি আর আমার বরের সঙ্গে থাকতে চাই না। আমি আমার বাড়িতেই থাকতে চাই। আমার বরের আচরণ আমার মোটেই ভাল লাগেনি। ৩০০ লোকের সামনে যে এমন কাজ করতে পারে তার চরিত্র মোটেও ভাল নয়। ওর বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ নেওয়া হয় তার অনুরোধ জানাচ্ছি।”
এই বিষয় বর বলেন, “চুমু খাওয়ার ব্যাপারটা আগে থেকেই জানত আমার স্ত্রী। আমার সঙ্গে স্ত্রীর একটা শর্ত হয় যে আমি যদি সব লোকের সামনে ওকে চুমু খেতে পারি, তা হলে ও আমায় ১৫০০ রুপি দেবে। আর আমি যদি এই কাজটা না করতে পারি, তাহলে আমি ওকে ৩০০০ রুপি দিব।”

পুলিশ এই বিষয়টা কনের কাছে জানতে চাইলে তিনি এমন শর্তের কথা অস্বীকার করেন। এ নিয়ে পুলিশের সামনেই চলে দীর্ঘ বচসা। পুলিশি হস্তক্ষেপে শেষমেষ বর-বৌ দু’জনেই ঠিক করেন, তারা আর একসঙ্গে থাকবেন না। দু’জনে স্থির করেন যে শিগগিরই তারা বিবাহবিচ্ছেদের আবেদন করবেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, ইন্ডিয়া ডটকম, ডিএনএ ইন্ডিয়া

বিশ্বের ব্যয়বহুল মহানগরী নিউইয়র্ক ও সিঙ্গাপুর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.