জুমবাংলা ডেস্ক: প্রেমিককে বিয়ের দাবিতে প্রায় ১৪ দিন ধরে তার বাড়ির সামনে অবস্থানের পর স্ত্রীর স্বীকৃতি পেলেন মনি আক্তার (১৯) নামের এক তরুণী। পটুয়াখালীর দুমকীতে শনিবার গভীর রাতে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পূর্ব জলিশা গ্রামে প্রেমিক রাব্বির সঙ্গে তার বিয়ে হয়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা ও গণ্যমান্য ব্যক্তিসহ অনেকে উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান গোলাম মর্তুজা জানান, মেয়েটি অনেকদিন ধরে এ এলাকায় অবস্থান করছিল। ছেলেমেয়ের অভিভাবকদের সম্মতিতে এ বিয়ের ব্যবস্থা করা হয়েছে।
দুমকী থানার ওসি মো.আবদুস সালাম জানান, রাব্বি এবং মনির মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। শনিবার রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



