Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বিয়ের লগ্নেই চলে গেলেন সেনা সদস্য স্বপন
বরিশাল বিভাগীয় সংবাদ

বিয়ের লগ্নেই চলে গেলেন সেনা সদস্য স্বপন

By iNews DeskJuly 16, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : সেনা সদস্য স্বপন কুমার দের গোটা বাড়ি জুড়ে চলছিল বিয়ের উৎসব। হুট করে উৎসব রূপ নিলো মাতমে। কারণ, পরপারে চলে গিয়েছেন বর।

বিয়ের লগ্নেই চলে গেলেন সেনা সদস্য স্বপন

Advertisement

বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী গ্রামের বাসিন্দা প্রয়াত দিপক দের ছেলে স্বপন শুক্রবার (১৪ জুলাই) মারা গেছেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। অথচ এ রাতের ১০ টা ৪২ মিনিটে তার লগ্ন ছিল।

তার পিসতুতো ভাই বরুণ চন্দ্র জানান, বিয়ে উপলক্ষে ১০ জুলাই থেকে দশ দিনের ছুটিতে যশোর সেনানিবাস থেকে বাড়ি এসেছিলেন স্বপন (৩২)। তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল। শুক্রবার রাতে গৌরনদী উপজেলার মাহিলার ইউনিয়নের বিল্বগ্রামে তার বরযাত্রা হওয়ার কথা ছিল। বিয়ের লগ্ন ছিল ১০ টা ৪২ মিনিট।

রীতি অনুযায়ী বরকে নেওয়ার জন্য কনের বাড়ি থেকে ৩০ জন মেহমান স্বপনের বাড়ি আসেন। তাদের আপ্যায়নও করা হয়। রাতে ৮০ জন বরযাত্রীসহ কনের বাড়ি যাওয়ার প্রস্তুতি চলছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্বপন ঘর খালি পায়ে বের হয়। এ সময় আলোকসজ্জার বাতি জ্বলছে না দেখে সেটি ঠিক করার জন্য বিদ্যুতের তারে হাত দেন তিনি। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

ঘটনাটি তার এক আত্মীয় দেখতে পেয়ে লাঠি দিয়ে স্বপনকে সরাতে যান। এ সময় তিনি মাটিতে পড়ে যান। পরে পরিবারের লোকজন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার্থী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পঞ্চানন দত্ত এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্বপনের মা ও ভাইকে নিয়ে তাদের পরিবার। একই উপজেলার মাহিলারা ইউনিয়নের বিল্বগ্রামে স্বপনের বিয়ে হওয়ার কথা ছিল। এখন তাদের বাড়িতে চলছে শোকের মাতম।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বপনের ময়নাতদন্ত হবে না। পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa