Advertisement

Screenshot_1
হাজার হাজার বরফের ডিম। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : অস্বাভাবিক এক আবহাওয়ার জেরে ফিনল্যান্ডের উপকুল বরাবর তৈরি হয়েছে ডিমের আকৃতির হাজার হাজার বরফপিন্ড। ফিনল্যান্ড ও সুইডেনের মাঝে হাইলোটো নামের একটি দ্বীপে বরফের ডিমে আবৃত একটি সৈকতের দৃশ্য দেখেছেন শখের ফটোগ্রাফার রিসতো মাতিলা।

বিশেষজ্ঞরা বলছেন, বিরল এক আবহাওয়া প্রক্রিয়ায় বরফের ছোট ছোট কুচি যুক্ত হয়ে ডিমের আকৃতি নিয়েছে। বাতাস এবং পানির ধাক্কায় বরফের কুচিগুলো একে আরেকটির সাথে মিশে ডিমের আকৃতি নিয়েছে।

কাছের ওউলু শহরের বাসিন্দা রিসতো মাতিলা বিবিসিকে বলেন, এমন দৃশ্য তিনি জীবনেও দেখেননি। স্ত্রীকে সাথে নিয়ে মারানেমি বিচে গিয়েছিলাম। রোদ ছিল, কিন্তু তাপমাত্রা ছিল হিমাঙ্কেরও এক ডিগ্রি নীচে। জোর বাতাস বইছিল।

তিনি বলেন, তারপর অসামান্য দৃশ্য চোখে পড়লো। সৈকত জুড়ে বরফের কুচির ওপর সারি সারি বরফের ডিম। জলের গোড়া পর্যন্ত বিস্তৃত।

মাতিলা বলেন, প্রায় একশ ফুট জুড়ে হাজার হাজার বরফের ডিম পড়ে ছিল। সবচেয়ে ছোটটি ছিল ডিমের আকৃতির। সবচেয়ে বড়গুলো ছিল ফুটবলের সমান আকৃতির।

এ অঞ্চলে আমি ২৫ বছর ধরে বসবাস করছি। কখনও এমনটা দেখিনি, বলেন মাতিলা।

সঙ্গে থাকা ক্যামেরা দিয়ে বিরল ঐ দৃশ্যের ছবি তুলেছেন মাতিলা।

বিবিসির আবহাওয়াবিদ জর্জ গুডফেলো বলেন, সাগরে ঠাণ্ডার সাথে সাথে বাতাস বইলে এ ধরণের বরফের বল তৈরি হতে পারে। বরফের কুচিগুলো ঢেউয়ের ধাক্কায় একসাথে মিশে বড় হতে থাকে তারপর ঠাণ্ডায় সাগরের পানি জমে সেগুলোর সাথে যুক্ত হয়ে সেগুলো গোলার আকৃতি নেয়। ঐ সব বরফের বল সাগরের পানির ধাক্কায় মসৃণ হতে থাকে।

তিনি বলেন, তারপর ভাটায় পানি নেমে গেলে বরফের গোলাকৃতি ঐ পিণ্ডগুলো সাগরতীরে পড়ে থাকে। অনেক সময় ঢেউয়ের ধাক্কায় সেগুলো তীরে চলে আসে।

এর আগে, রাশিয়া এবং শিকাগোর মিশিগান লেকে এধরনের বরফের ডিম দেখা গিয়েছিল।

২০১৬ সালে সাইবেরিয়ার নিদা এলাকার বাসিন্দারা সাগরতীরে ১১ মাইল জুড়ে বরফের বিরাট বিরাট বল দেখেছিলেন। এগুলোর কিছু ছিল টেনিস বলের আকৃতির। সবচেয়ে বড়গুলোর ব্যাসার্ধ ছিল তিন ফুট। সূত্র: বিবিসি বাংলা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.