Advertisement

জুমবাংলা ডেস্ক : বরিশালে বিরল রোগ নিয়ে জন্ম নেয়া এক নবজাতককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জন্ম নেওয়া ওই শিশুটিকে তাির বাবা-মা শুক্রবার দুপুর ৩টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরশেফালী গ্রামের হাবিবুর রহমান ও মর্জিনা বেগম তাদের একদিন বয়সী ছেলে নবজাতককে মেডিকেলে ভর্তি করেন। শিশুটির হাত-পা সবকিছু ঠিক থাকলেও পুরো শরীরে সাদা একটি আবরণ রয়েছে। যার মাঝে মাঝে লাল দাগ রয়েছে। চোখ দুটিও এখনও আবরণ থেকে বের হয়নি। দেখলে মনে হবে চামড়া ফেটে এখনই রক্ত বের হবে। ভর্তির পর ওয়ার্ডের অন্য রোগীর স্বজনরা নবজাতকটিকে দেখতে ভিড় করেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. উত্তম কুমার সাহা জানান, নবজাতকটি বিরল রোগ কলয়েডিয়ান বা হারলেকুইনে আক্রান্ত। এ ধরনের রোগে আক্রান্ত রোগী খুব বেশি দেখা যায় না। জিনগত কারণে এ ধরনের চর্ম রোগ দেখা দেয়। এছাড়া ওই নবজাতক অপরিণত ভূমিষ্ট হয়েছে। স্বাভাবিক ওজনের চেয়ে ওই নবজাতকের ওজনও কম।

শুক্রবার সকালে নবজাতকের বাবা-মা শিশুটির উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিয়ে যাওয়ার ইচ্ছে পোষণ করেন। এর পরিপ্রেক্ষিতে দুপুরে তাদেরকে ছাড়পত্র দেয়া হয়। দুপুরেই নবজাতককে নিয়ে তার বাবা-মা ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও য ‘ন রোগ বিভাগের প্রধান ডা. বিপ্লব কুমার দাস জানান, স্বাভাবিক মানুষের চামড়ার কয়েকটি স্তর থাকে। তবে এ নবজাতকের উপরিভাগের গ্লান্ডটি তৈরি হয়নি। এ কারণে শরীর থেকে পানি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পরো রোগীর শরীরে পানি শূন্যতা দেখা দেয়। তবে এ নিয়ে শঙ্কার কিছু নেই। চিকিৎসা করালে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ রোগ ভালো হয়ে যায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.