Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন বিলাসবহুল ভবনের বাথরুমের স্যুটকেসে মডেলের মরদেহ!
বিনোদন

বিলাসবহুল ভবনের বাথরুমের স্যুটকেসে মডেলের মরদেহ!

By Shamim RezaJuly 1, 20262 Mins Read

কলম্বিয়ার রাজধানী বোগোতার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বাথরুমে রাখা ট্রাভেল স্যুটকেসের ভেতর থেকে জনপ্রিয় মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নাটালিয়া ভিয়ালবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দেশটিজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Model

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে ব্রিটিশ নাগরিক ম্যাথিউ অ্যাশলে ফস্টার-স্মিথকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, হত্যার পর অভিযুক্ত ব্যক্তি ছদ্মনাম ব্যবহার করে জাল পাসপোর্টের মাধ্যমে কলম্বিয়া ছেড়ে ইকুয়েডরে পালিয়ে যান। পরে কলম্বিয়া, ইকুয়েডর এবং যুক্তরাজ্যের ডরসেট পুলিশের যৌথ অভিযানে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গত ২৬ জুন ইকুয়েডরের কিতো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, নাটালিয়া একা থাকার সুযোগে অভিযুক্ত ওই অ্যাপার্টমেন্টে প্রবেশ করে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ঘটনাটি গোপন করতে মরদেহ একটি ট্রাভেল স্যুটকেসে ভরে বাথরুমে রেখে দেওয়া হয়।

তদন্তকারীরা জানান, তাদের হাতে থাকা সিসিটিভি ফুটেজে সন্দেহভাজনকে অ্যাপার্টমেন্ট থেকে বিছানার চাদরসহ কয়েকটি সামগ্রী সরিয়ে নিতে দেখা গেছে।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গত ৩ জুন থেকে ওই অ্যাপার্টমেন্টে অবস্থান করছিলেন নাটালিয়া ভিয়ালবা। ২১ জুনের মধ্যে তার ফ্ল্যাট ছাড়ার কথা ছিল। তবে ২২ জুন পরিচ্ছন্নতার কাজে গিয়ে এক কর্মী বাথরুমে রাখা স্যুটকেস খুলে মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

গ্রেপ্তারের একদিন আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাথিউ অ্যাশলে ফস্টার-স্মিথ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।

তার দাবি, ঘটনার সময় তিনি একটি আইরিশ বারে বড় পর্দায় ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচ দেখছিলেন। ম্যাচ শেষে একটি শপিং সেন্টারে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি ও আইসক্রিম খাওয়ার পর আবার বারে ফিরে বাকি ম্যাচগুলো দেখেন।

তবে ব্রিটিশ পুলিশের তথ্য বলছে, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। ২০২৩ সালে এক ব্যক্তিকে উত্ত্যক্ত ও হয়রানির দায়ে তিনি দুই বছরের কারাদণ্ডও ভোগ করেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

হত্যাকাণ্ডের প্রকৃত উদ্দেশ্য ও ঘটনার পূর্ণ বিবরণ উদঘাটনে বিভিন্ন আলামত এবং ডিজিটাল তথ্য-প্রমাণ বিশ্লেষণ করছে কলম্বিয়ার তদন্তকারী সংস্থাগুলো।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
মডেলের মরদেহ
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
কেয়া পায়েল

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ

July 1, 2026
কাইলি

কাজের চাপে গর্ভপাত, কাইলির বিরুদ্ধে সাবেক রাঁধুনির মামলা

June 30, 2026
দুঃসংবাদ দিলেন ‘পটল’

দুঃসংবাদ দিলেন ‘পটল’

June 30, 2026

Latest News

কেয়া পায়েল

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ

কাইলি

কাজের চাপে গর্ভপাত, কাইলির বিরুদ্ধে সাবেক রাঁধুনির মামলা

দুঃসংবাদ দিলেন ‘পটল’

দুঃসংবাদ দিলেন ‘পটল’

গৌরব সন্তান চায়

গৌরব সন্তান চায় কিন্তু আমি তা দিতে পারব না, বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে আকাঙ্ক্ষা

অভিনেত্রী দিব্যা সুরেশ

রাস্তায় হেনস্তার শিকার অভিনেত্রী দিব্যা সুরেশ

cock

কোক স্টুডিওর নতুন গান নিয়ে সমালোচনার ঝড়

অভিনেত্রী নীহা

পাকিস্তানি ছেলের সঙ্গে কি সত্যিই প্রেম করছেন অভিনেত্রী নীহা?

শাকিবকে ইঙ্গিত করে ইলিয়াস কোবরার কড়া প্রতিক্রিয়া

নীহা

আমি এখন সিঙ্গেল না, সম্পর্কে আছি : নীহা

অভিনেত্রী পারসা ইভানা

পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগ তুললেন অভিনেত্রী পারসা ইভানা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa